কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০৭:০৪ পিএম
আপডেট : ২৪ মে ২০২৪, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ
মঠবাড়িয়া উপজেলা নির্বাচন

প্রার্থিতা বাতিলের পরও সভা, কর্মীদের বাঁশের লাঠি নিয়ে প্রস্তুতির নির্দেশ

মঠবাড়িয়ার সংসদ সদস্য শামীম শাহনেওয়াজের ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান। ছবি : সংগৃহীত
মঠবাড়িয়ার সংসদ সদস্য শামীম শাহনেওয়াজের ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান। ছবি : সংগৃহীত

উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুরের মঠবাড়িয়ায় ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহাম্মেদের আপন ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের একের পর এক আক্রমণাত্মক ও উসকানিমূলক বক্তব্য মঠবাড়িয়াকে রণক্ষেত্রের দিকে নিয়ে যাচ্ছে। মঠবাড়িয়ার বর্তমান সংসদ সদস্য শামীম শাহনেওয়াজ তাদের আপন বড় ভাই।

গত ১৩ মে প্রার্থীদের মাঝে প্রতীক দেওয়ার পর ইসির আদেশ অমান্য করে উপজেলা শহরের মধ্যে লাঠির মাথায় আনারস নিয়ে রিয়াজ আহম্মেদের পক্ষে সমাবেশ করে আশরাফুর রহমান। এ সময় আনারস মার্কার কর্মীদের সাড়ে তিন হাত বাঁশের লাঠি তৈরি করতে নির্দেশ দেন আশরাফ।

তার উসকানিমূলক বক্তব্য ও হুমকি দেওয়ার ঘটনাটিকে আচরণবিধি লঙ্ঘন হওয়ায় নির্বাচন কমিশন প্রথমে পিরোজপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শুনানি হয়।

শুনানিতে সন্তুষ্ট না হওয়ায় বৃহস্পতিবার (২৩ মে) চেয়ারম্যান প্রার্থী রিয়াজকে ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ে ডাকা হয়। নির্বাচন কমিশন সেখানেও শুনানিতে সন্তুষ্ট না হওয়ায় বিষয়টিকে বড় ধরনের আচরণবিধি লঙ্ঘন ও অপরাধ বিবেচনায় নিয়ে রিয়াজ উদ্দিনের প্রার্থিতা বাতিল করে।

তবে এরপরও থেমে থাকেনি চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন ও তার ভাই আশরাফুর রহমান। প্রার্থিতা বাতিল হওয়ার পর প্রচার বন্ধ না করে উল্টা ওইদিন রাত ৯টার দিকে মঠবাড়িয়া উপজেলার মাঝেরপুল বাজারের মাঠে আনারস মার্কার পক্ষে বড় ধরনের সমাবেশ করেন প্রার্থীর ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান। এ সময় তিনি বিরোধী পক্ষকে উদ্দেশ্য করে নানা ধরনের আপত্তিকর ও উসকানিমূলক বক্তব্য দেন। যাতে পুরো মঠবাড়িয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বক্তব্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপশক্তি আখ্যা দিয়ে নেতাকর্মীদের বাঁশের লাঠি নিয়ে প্রস্তুত থাকতে বলেন আশরাফুর রহমান। বাঁশের লাঠি নিয়ে মঠবাড়িয়াকে নতুন করে স্বাধীন করতে হবে বলেও উল্লেখ করেন আশরাফ। এজন্য নেতাকর্মীদের গর্জে উঠতে বলেন।

নিজের বড় ভাই শামীম শাহনেওয়াজকে মাত্র ১৫ দিনে কলার ছড়ি মার্কায় ৭ জানুয়ারি এমপি বানিয়েছেন জানিয়ে আশরাফুর রহমান দম্ভ করে বলেন, আমাদের এমপি এবং উপজেলা চেয়ারম্যান হতে বছরের পর লাগে না। ওদের দাঁতভাঙা জবাব দিয়ে সবকিছু তছনছ করে দিব।

নিজের ভাইয়ের প্রার্থিতা বাতিল করায় নির্বাচন কমিশনের প্রতি ক্ষোভ প্রকাশ করে আশরাফ বলেন, টাকা দিয়ে (নির্বাচন কমিশন থেকে) সিগনেচার কেনা যায়। যেভাবেই হোক, আগামী ২৯ তারিখ রিয়াজ উদ্দিন আনারস মার্কায় চেয়ারম্যান নির্বাচিত হবে বলেও ঘোষণা দেয় আশরাফ।

এদিকে প্রার্থিতা বাতিল হলেও শুক্রবার (২৪ মে) সকালেও মঠবাড়িয়ার বিভিন্ন এলাকা এবং বাজারে আনারস মার্কার প্রচার ও লিফলেট বিলি করতে দেখা গেছে নেতাকর্মীদের।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে অস্ত্রের ভয় দেখিয়ে ভোট কেটে উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন আশরাফুর রহমান। সদ্য জাতীয় নির্বাচনে তাকে নৌকা প্রতীক দিয়েছিল আওয়ামী লীগ। পরে সমঝোতার ভিত্তিতে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বড় ভাইকে মাঠে নামান আশরাফ। নিজের প্রভাব খাটিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার ভাইকে এমপি বানান। সামগ্রিক বিষয় বিবেচনা করে ২৯ মে’র উপজেলা নির্বাচনকে সামনে রেখে মঠবাড়িয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা প্রকাশ করছেন এলাকার সাধারণ মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১০

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১১

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১২

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৩

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৪

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৫

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৬

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৭

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৮

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১৯

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

২০
X