কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৩:১৯ পিএম
আপডেট : ২৫ মে ২০২৪, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এল মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ভেসে আসা মৃত ইরাবতী ডলফিন। ছবি : কালবেলা
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ভেসে আসা মৃত ইরাবতী ডলফিন। ছবি : কালবেলা

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে কিছুদিন পর পর ভেসে আসছে মৃত ডলফিন ও কচ্ছপের। ৩ মাস পরে আবারও দেখা মিলল ৭ ফুট লম্বা মৃত একটি ইরাবতী ডলফিনের। যার পুরো শরীরে চামড়া ওঠানো ছিল। মাথা পেঁচানো ছিল ইলিশের জালে।

শনিবার (২৫ মে) সকালে কুয়াকাটার জিরো পয়েন্টের পূর্ব পাশে ডলফিনটি দেখতে পায় আব্দুল কাইয়ুম নামের এক ট্যুর অপারেটর।

আ. কাইয়ুম বলেন, বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে সমুদ্র উত্তাল রয়েছে। এর মধ্যে ঢেউয়ের সঙ্গে তীরে আসতে দেখি ডলফিনটিকে। অতিরিক্ত ঢেউ হওয়ার কারণে এটির কাছে যাওয়া যায়নি প্রথমে। ওর শরীরের সম্পূর্ণ উপরে চামড়া ওঠানো। পরে আমি ডলফিন রক্ষা কমিটিকে খবর দেই।

সমুদ্রের সুনীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এই এই ডলফিনটির মুখে যেহেতু জাল আটকানো, তার মানে ছেঁড়া জালে আটকে ওর মৃত্যু হয়েছে। আর শরীরের যে অবস্থা তাতে মনে হয় আরও দুই-তিন আগে ও মারা গেছে। আমরা এগুলো নিয়ে গবেষণা চালাচ্ছি যে, কেনো প্রতি বছর এমন পরিবেশ তৈরি হচ্ছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগ ও ব্লু-গার্ডের সহায়তায় আমাদের সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেছে। এই উপকূলীয় এলাকাজুড়ে আমরা সার্বক্ষণিক কাজ করছি ডলফিন নিয়ে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যাতে এই মৃত্যুর সঠিক কারণগুলো বের করা হয়।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আমি ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে শুনেছি। আমাদের সদস্যদের পাঠিয়ে দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করছি, যাতে দুর্গন্ধ না ছড়ায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১০

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১১

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১২

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৩

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৪

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৫

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৬

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৭

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১৮

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

১৯

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

২০
X