নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০১:৪১ এএম
অনলাইন সংস্করণ

নাটোরে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম থেকে গণধর্ষণ মামলার প্রধান আসামি মো. নয়নকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (২৬ মে) রাত সোয়া ৯টার দিকে উপজেলার খোর্দ্দকাছুটিয়া খেজুরতলা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৫ সিপিসি -২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর হাসান মাহমুদ জানান, ১৮ মে নাটোরের বড়াইগ্রাম উপজেলার খোর্দ্দকাছুটিয়া গ্ৰামে একটি গণধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় পরের দিন ১৯ মে ভিকটিম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। মামলার দায়েরের পরে নয়ন পলাতক ছিল। এই মামলায় বড়াইগ্রাম থানা র‍্যাবকে আসামি গ্রেপ্তারে অধিযাচনপত্র প্রদান করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব রোববার রাতে উপজেলার খোর্দ্দকাছুটিয়া খেজুরতলা মোড় থেকে নয়নকে গ্ৰেপ্তার করে। পরে তাকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম গত ১৮ মে সকাল সাতটার দিকে অভিমান করে নিজ বাড়ি হতে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠে। ঢাকা যাওয়ার পরে ভিকটিম নিজের ভুল বুঝতে পেরে পুনরায় বাড়ি ফেরার জন্য ওই বাসে বসে থাকে এবং মামলার ২ নম্বর আসামি ফরিদুল এর সঙ্গে ভিকটিমের পরিচয় হয়। পরে ওই দিন রাত এগারোটার দিকে ভিকটিমকে বনপাড়া বাইপাসে বাস থেকে নামিয়ে ফরিদুল খোর্দ্দকাছুটিয়ার একটি ভুট্টাক্ষেতের মধ্যে নিয়ে যায়। সেখানে অন্যান্য আসামিদের সহায়তায় নয়নসহ অন্যান্য সহযোগী ভিকটিমকে ধর্ষণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

১০

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১১

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জ্যেষ্ঠ সহকারী সচিব বরখাস্ত

১২

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১৩

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৪

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৫

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৬

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৭

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৯

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

২০
X