পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০৬:১৬ এএম
আপডেট : ২৯ মে ২০২৪, ০৭:০২ এএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টুম্পার মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : কালবেলা
টুম্পার মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : কালবেলা

রংপুরের পীরগাছায় নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যার দিকে উপজেলার ছাওলা ইউনিয়নের কাশিম মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই ছাত্রীর নাম মোহসিনা খাতুন টুম্পা (১৪)। সে ওই গ্রামের আল আমিনের মেয়ে।

জানা যায়, টুম্পা স্থানীয় পাওটানাহাট ফাজিল মাদ্রাসার নবম শ্রেণিতে পড়ত। শিশুকালে তার বাবা ও মায়ের বিচ্ছেদ ঘটে। বাবা-মা দুজনেই পরে বিয়ে করেছেন। টুম্পা তার দাদা-দাদির কাছে বড় হচ্ছিল। তার বাবা দ্বিতীয় স্ত্রীসহ জীবিকার তাগিদে ঢাকায় থাকেন।

টুম্পার দাদি রাহিমা বেগম বলেন, আমার নাতনি কিছুদিন ধরে মাথাব্যথা ও পেট ব্যথায় ভুগছিল। ঘটনার দিন সন্ধ্যার আগে টুম্পা আমার কাছে মাথায় তেল দিয়ে নিয়েছে। তেল দেওয়ার পর নাতনি আমাকে বলে আমি ঘুমাব, আমাকে ডাকিস না। আমি মাগরিবের নামাজ পড়ে ঘরে গিয়ে দেখি সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

টুম্পার দাদা-দাদি তাদের নাতনি অসুস্থতার কারণে আত্মহত্যা করে থাকতে পারে মনে করলেও এ নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তারা বলছেন, টুম্পার আত্মহত্যার পেছনে অন্যকোনো কারণ থাকতে পারে।

পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, আমরা ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃতদেহ পর্যবেক্ষণ করেছি। নারী পুলিশ ও স্থানীয় নারীদের সহায়তায় শালীনতার সঙ্গে মৃতদেহের সুরতহাল প্রস্তুত করেছি। আলামত জব্দ করেছি। সার্বিক বিষয়ে তদন্ত করেছি। মৃত্যুর বিষয়টি সুনিশ্চিত হওয়ার জন্য মৃতদেহ ময়নাতদন্তের জন্য হেফাজতে নিয়েছি। ময়নাতদন্তপূর্বক পাশাপাশি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত ইউডি মামলা নিয়ে ময়নাতদন্ত করবে। ময়নাতদন্তের পর অন্যকোনো বিষয় এর পেছনে আছে কি না তা খতিয়ে দেখা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১০

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১১

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

১২

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

১৩

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৪

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

১৫

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

১৬

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

১৭

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

১৮

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৯

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

২০
X