মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
চুয়াডাঙ্গা (জীবননগর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

পশুর হাটে বেড়েছে অজ্ঞান পার্টির তৎপরতা

চুয়াডাঙ্গার পশুর হাট। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গার পশুর হাট। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার জীবননগরে বেড়েছে অজ্ঞান পার্টির তৎপরতা। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শিয়ালমারী পশু হাটে অজ্ঞান পার্টির সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। তাদের প্রধান টার্গেট গরু ব্যবসায়ী। সাপ্তাহিক পশুহাটে তাদের খপ্পরে গরু ব্যবসায়ীরা খোয়াচ্ছেন নগদ টাকা।

বৃহস্পতিবার (৩০ মে) অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন শমসের আলী (৪৫) নামের এক গরু বেপারি। তিনি আলমডাঙ্গার জোড়া গাছী গ্রামের হারান মণ্ডলের ছেলে।

জানা গেছে, শমসের আলী গরু কেনার জন্য বাড়ি থেকে শিয়ালমারী পশু হাটের উদ্দেশে রওনা দেন। চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে জীবননগর সড়কে লোকাল বাসে করে তিনি আসছিলেন। পথিমধ্যে তাকে অচেতন করে সটকে পড়ে অজ্ঞান পার্টির সদস্য। অসুস্থ অবস্থায় তাকে শিয়ালমারী পশু হাটে নামিয়ে দিয়ে বাসটি চলে যায়। এ সময় স্থানীয়রা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করান।

এর আগে একইভাবে গত বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে শিয়ালমারী পশুহাটে গরু বিক্রি করে বাসে বাড়ি ফেরার সময় অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পড়ে আনুমানিক নগদ ৩ লাখ টাকা খুইয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাকলেদাঁড়ি গ্রামের সানোয়ার হোসেন (৪৫)। তিনি একই গ্রামের ফেলা মণ্ডলের ছেলে।

তার আগে গত বৃহস্পতিবার (১৬ মে) শিয়ালমারী পশু হাটে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পড়ে নগদ ৪ লাখ টাকা হারিয়েছেন ফরিদপুর সদর থানার বসন্তপুর গ্রামের আবেদ শেখের ছেলে ইউনুস শেখ (৪৫)। গরু ব্যবসায়ী ইউনুস শেখ ফরিদপুর থেকে গরু কেনার উদ্দেশ্যে শিয়ালমারী হাটে পৌঁছানোর পর তিনি হাটের একটি হোটেলে দুপুরের খাবার খান। এরপর অসুস্থবোধ করলে লোকজন তাকে হাটের মসজিদে গিয়ে বিশ্রাম নিতে বলেন। পরে ঘুম থেকে উঠে দেখেন তার কোমরে থাকা কাপড়ের ব্যাগে রাখা নগদ ৪ লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা।

জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান জানান, হাটে নজরদারি বাড়ানো হয়েছে। তবে তারা হাটের বাইরে অঘটন ঘটাচ্ছে। বাসের ওপর নজরদারি বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১০

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১১

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৩

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৪

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৫

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৬

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৭

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৮

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৯

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

২০
X