চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতাকে গুলি করে হত্যা, খুনিদের ধরতে সীমান্তে সতর্কতা

চুয়াডাঙ্গা সীমান্তজুড়ে বিজিবির তৎপরতা বৃদ্ধি। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গা সীমান্তজুড়ে বিজিবির তৎপরতা বৃদ্ধি। ছবি : কালবেলা

যশোরে বিএনপির নেতা হত্যাকারীদের সীমান্ত অতিক্রম ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তজুড়ে বিজিবির তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি) এ হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর থেকে বিজিবি সীমান্তে তৎপর রয়েছে।

রোববার (০৪ জানুয়ারি) চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে জানানো হয়, শনিবার আনুমানিক সন্ধ্যা পৌনে ৭টার দিকে যশোরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (৫৫) নিহত হয়। এ হত্যাকাণ্ডের পরপরই বিজিবি দুষ্কৃতকারীদের আটকের জন্য চুয়াডাঙ্গা সীমান্তে তৎপরতা শুরু করেছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ প্রধান খুঁটি ৭৫/৩-এস হতে ১৩১/৮ আর পর্যন্ত প্রায় ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় ব্যাপক তল্লাশি ও নজরদারি কার্যক্রম চালাচ্ছে বিজিবি। সীমান্তের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী। অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন ও সীমান্তের প্রত্যেকটি স্থানে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট, দর্শনা, সুলতানপুর, বারাদী, বড়বলদিয়া, ফুলবাড়ী, ঠাকুরপুর, মুন্সীপুর, হুদাপাড়া, জগন্নাথপুর, আনন্দবাস, মুজিবনগর, নাজিরাকোনা, দাড়িয়াপুর, বুড়িপোতা, বাজতিপুর, ঝাঁঝাডাঙ্গা, ইছাখালী, রুদ্রনগর ও শৈলমারী বিত্তপি এলাকাসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে অভিযান জোরদার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১০

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১১

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১২

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৪

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৫

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৬

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৮

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৯

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

২০
X