কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

কয়রায় সড়ক সংস্কারে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ

সড়ক সংস্কারে নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে।
সড়ক সংস্কারে নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে।

খুলনার কয়রায় ইউনিয়ন পরিষদের গোবরা বাজারের সড়ক সংস্কারে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে।

গোবরা গ্রামের বাসিন্দা শফিকুল গাজী অভিযোগ করে বলেন, সড়ক সংস্কারে যে খোয়া ব্যবহার করা হচ্ছে সেগুলো মানসম্মত কোনো খোয়া না। ভাটায় ইট পোড়ানোর সময় চুলায় যে মাটি দিতে হয় সেই মাটি এগুলো। হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে। খোয়ার ওপর রুলার দিয়ে চাপা দেওয়ার পর দেখা যায় সেগুলো গুঁড়ো হয়ে গেছে। এগুলো দিয়ে সড়ক সংস্কার করা হলে সড়কটি বেশি দিন টিকবে না।

আবুল বাশার সরদার নামে ওই এলাকার আরেক বাসিন্দা বলেন, সড়ক সংস্কারে এত নিম্নমানের খোয়া আগে কখনো দেখিনি। এই খোয়া দিয়ে সড়কের কাজ অযথাই সরকারের টাকা নষ্ট হবে। এ ছাড়া এলাকাবাসীরও ক্ষতি হবে। এটি বন্ধ করা প্রয়োজন।

কয়রা উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে কয়রা উপজেলার কয়রা ইউপি গোবরা বাজার সড়কের ১ দশমিক ৩ কিলোমিটার সংস্কার কাজের দরপত্র আহ্বান করা হয়। খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুমনা এন্টারপ্রাইজ এ কাজের ঠিকাদার হিসেবে নিযুক্ত হয়। এ কাজের চুক্তিমূল্য ৬৭ আখ ৫৬ হাজার ৭০০ টাকা। কাজের মেয়াদ শেষ হবে চলতি বছরের ৩০ জুন।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুমনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রাসেল বলেন, ওই সড়কের পাশে মাটি ছিল না। অনেক কষ্ট করে প্রথমে মাটির কাজ করেছি। এই কাজে আমার কোনো লাভ হবে না। তারপরও কাজটি শেষ করতে চেয়েছিলাম। এখন ২০ গাড়ি ইটের মধ্যে এক গাড়ি খারাপ ইট গেলেই কাজের মান নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসী। এতে কাজ ছেড়ে দেওয়া ছাড়া উপায় দেখছি না।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিডি) কয়রা উপজেলা প্রকৌশলী মো. দারুল হুদা বলেন, বিষয়টি অবগত হওয়ার পর কাজ বন্ধ রাখা হয়েছে। এবং নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১০

আ.লীগ নেতা কারাগারে

১১

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১২

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৩

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৪

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৫

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৬

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৭

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৮

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৯

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

২০
X