ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৪, ০৭:১১ পিএম
আপডেট : ৩১ মে ২০২৪, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

দুর্ভোগ কমাতে ফরিদপুরে ভারতীয় ভিসাকেন্দ্র স্থাপনের দাবি

ফরিদপুরে ভারতীয় ভিসাকেন্দ্র স্থাপনের দাবিতে জেলা উন্নয়ন পরিষদের আয়োজনে মানববন্ধন করা হয়। ছবি : কালবেলা
ফরিদপুরে ভারতীয় ভিসাকেন্দ্র স্থাপনের দাবিতে জেলা উন্নয়ন পরিষদের আয়োজনে মানববন্ধন করা হয়। ছবি : কালবেলা

ফরিদপুরে ভারতীয় ভিসাকেন্দ্র স্থাপনের দাবিতে এবং নাগরিকদের দুর্ভোগ অবসানে জেলা উন্নয়ন পরিষদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচিতে অংশ নেন রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর জেলার নেতারা।

শুক্রবার (৩১ মে) সকাল সাড়ে ৯টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা জানান, নানা কারণে ফরিদপুরে ভারতীয় ভিসাকেন্দ্র জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। কেননা এখানে এ ভিসাকেন্দ্র চালু হলে শুধু ফরিদপুর নয় আশপাশের জেলার মানুষ এখান থেকে সুবিধা পাবে। এতে তাদের সময় ও অর্থ দুটোই বাঁচবে। তারা আরও জানান, বর্তমানে একটা ভিসা করতে গেলে কমপক্ষে তিন থেকে পাঁচ দিন সময় লেগে যায়। এতে জনগণের দুর্ভোগ বাড়ে এবং আর্থিক সমস্যাসহ সময় অপচয় হয়। তাই অবিলম্বে নাগরিক দুর্ভোগ অবসানে ফরিদপুরে একটি ভারতীয় ভিসা সেন্টার স্থাপনের জন্য সরকারের নিকট দাবি জানানো হয়।

অনুষ্ঠানে স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এমএ জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুরের বিশিষ্ট সাহিত্যিক ও লেখক মফিজ ইমাম মিলন, সংস্কৃতিকর্মী অশোক কুমার সিংহ রায়, অধ্যক্ষ মোসায়েব হোসেন ঢালী, সরকারি ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ শিলা রানী মন্ডল, ফরিদপুর নাগরিক মঞ্চের আহ্বায়ক আওলাদ হোসেন বাবর ও আবরাব নাদিম ইতু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে ব্যাংক দখলের দীর্ঘ আলোচনা জাতি প্রত্যাশা করে না : গাজী আতাউর

ব্যবসায়ীদের সুবিধা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব পাচ্ছে ২০২৬-২৭ বাজেট

এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর চূড়ান্ত সূচি

পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে দুর্ধর্ষ ডাকাতি

ছাত্রশিবির নেতাকে গুম / সোহায়েলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে ৩ মাস সময় পেল প্রসিকিউশন 

ওমান উপকূলে তেলবাহী জাহাজে আগুন, নিখোঁজ ২ ক্রু

চট্টগ্রাম-কক্সবাজার দূরত্ব কমবে ৩৫ কিমি

পদত্যাগ করলেন মমতার দলের আরও এক এমপি

পাঁচ ঘণ্টা পর ঢাকা-জামালপুর রুটে স্বাভাবিক ট্রেন চলাচল

ভূরুঙ্গামারীতে বাস চলাচল বন্ধ

১০

হাম উপসর্গে ঝরল আরও ৮ শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৬৩৯

১১

মাকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ টয়লেটে লুকিয়ে রাখেন ছেলে

১২

মালয়েশিয়ায় ৮৪ পাসপোর্টসহ দুই দালাল গ্রেপ্তার 

১৩

পদ হারালেন ইউপি প্যানেল চেয়ারম্যান

১৪

সবচেয়ে সুখী সম্পর্কের মানুষেরা প্রতি সপ্তাহে যে ৫ কাজ করেন

১৫

মানবতাবিরোধী অপরাধ / ইনু, হানিফ ও চঞ্চল সরকারের বিরুদ্ধে রায় যেকোনো দিন

১৬

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

১৭

ঢাবি মিলিনিয়াম ব্যাচের আহ্বায়ক করিম, সদস্যসচিব রিপন

১৮

চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

১৯

নেহরুর রেকর্ড ভেঙে ভারতের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী মোদি

২০
X