উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৪, ০১:২২ পিএম
আপডেট : ০১ জুন ২০২৪, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন। ছবি : কালবেলা
রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন। ছবি : কালবেলা

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (০১ জুন) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট।

উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) তানভীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তবে দিনদুপুরে অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা বলছে সাধারণ রোহিঙ্গারা। তাদের দাবি, নাশকতার উদ্দেশে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরসার সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই আগুন দিয়েছে।

তবে আগুন লাগার ঘটনাটি পরিকল্পিত কিনা তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

কক্সবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক অতীশ চাকমা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির সরজমিনে তদন্তের মাধ্যমে আগুনের সূত্রপাত সম্পর্কে পরিষ্কার হওয়া যাবে।

নবনির্বাচিত উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, মিয়ানমারের সংঘাতের কারণে অস্থিরতা বিরাজ করছে কক্সবাজারের ক্যাম্পগুলোতে। ক্যাম্পে খুনোখুনি পাশাপাশি নাশকতার চেষ্টা করছে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠনের গ্রুপগুলো। এরইমধ্যে কয়েক দফায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে পাহাড়ে মজুত করা মিয়ানমারের ভারী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। একইসঙ্গে গ্রেপ্তার করেছে সন্ত্রাসী সংগঠনগুলোর সদস্যদের।

উল্লেখ্য, গত ২৫ মে উখিয়ার তাজিমারখোলা ক্যাম্পে ৫ ঘণ্টার আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৩ শতাধিক বসতি। একইসঙ্গে আংশিক ক্ষতিগ্রস্ত হয় ২ শতাধিক বসতি আর অর্ধশত দোকানপাট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীরবতা ভাঙলেন সাকিব, মুখ খুললেন মুস্তাফিজ ইস্যুতে

গুম-খুনের মামলায় জিয়াউলের বিচার শুরু 

হলিফ্যামিলি হাসপাতালে হামলার নিন্দা / চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি ড্যাবের

আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

দুই দফা অ্যাম্বুলেন্স আটক, রোগীর মৃত্যু

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া আরও কঠিন

বিকেলে আসন সমঝোতা নিয়ে ঘোষণা দেবে ১১ দল

আলী রীয়াজের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ সদস্যদের সাক্ষাৎ 

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২

আইপিএল, বিগ ব্যাশ মাতানো বিধ্বংসী অলরাউন্ডার এবার বিপিএলে

১০

শীর্ষ সন্ত্রাসী ইলিয়াসের বাসায় সেনাবাহিনীর হানা

১১

মানবতাবিরোধী অপরাধ / জিয়াউলের বিরুদ্ধে চার্জ গঠন হবে কি না, জানা যাবে আজ

১২

এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

১৩

চাঁদাবাজির অভিযোগে বৈছাআ নেতা সাকিবসহ আটক ৩

১৪

বিকল্প প্রার্থীদের নিয়ে কী ভাবছে বিএনপি, যা জানা গেল

১৫

বিক্ষোভে উত্তাল ইরানে নিহত ২৪০০-এর বেশি : মার্কিন সংস্থা

১৬

ট্রায়াল রুম হোক বা হোটেল, জেনে নিন গোপন ক্যামেরা খোঁজার পদ্ধতি

১৭

মারা গেলেন ইউএনও ফেরদৌস আরা

১৮

গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতা, হাসপাতালে শতাধিক

১৯

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মুখ খুলল রাশিয়া

২০
X