কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আমাদের শিশুরাই আগামী দিনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী সিমিন

গর্ভবতী মা সমাবেশে বক্তব্য রাখেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। ছবি : কালবেলা
গর্ভবতী মা সমাবেশে বক্তব্য রাখেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। ছবি : কালবেলা

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের শিশুরাই আগামী দিনে নেতৃত্ব দেবে।

শনিবার (১ জুন) গাজীপুরের কাপাসিয়ায় সৈয়দা জোহরা তাজউদ্দীন আহমদ ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু হাসপাতালের সামনে ‘নিরাপদ হোক প্রতিটি প্রসব, যত্নে থাকুক মা ও নবজাতক’ এ স্লোগানে গর্ভবতী মা সমাবেশে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সুস্থ শিশু একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ উপহার দেবে। যে দেশে সুস্থ শিশু জন্ম হবে সে দেশ ততবেশি উন্নত হবে। সুস্থ শিশু ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, গর্ভাবস্থায় মায়েদের সচেতন হতে হবে। ঢিলাঢালা পোশাক পরিধান ও নিয়মিত সুষম খাবার গ্রহণ করবেন। পর্যাপ্ত পরিমাণ পানি পান ও গর্ভাবস্থায় মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত। শোয়ার সময় বাঁ দিকে পাশ ফিরে ঘুমাতে হবে। পর্যাপ্ত বিশ্রাম এবং এসিডিটি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। ভাজাপোড়া খাবার পরিহার করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, সরকার গর্ভাবস্থায় মায়েদের ৮০০ টাকা করে ভাতা প্রদান করছে যা মায়েদের পুষ্টিকর খাবার খরচের জোগান দিতে সাহায্য করছে। এ ধরনের সহযোগিতা সরকার অব্যাহত রাখবে।

সমাবেশে উপস্থিত ছিলেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বাংলাদেশ কিশোর ও যুব ইউনিট প্রধান ইলিজা আজিয়েই, ইউএনএফপিএ বাংলাদেশের চিফ অব জেন্ডার শামীমা পারভীন, ইউএনএফপিএ প্রোগ্রাম বিশ্লেষক আবু নাসের, ইউএনএফপিএ টেকনিক্যাল অফিসার জাওয়াদ আমিন হাসিব, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোস্তাফিজ রহমান।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আব্দুর রহিম, ডা. মামুনুর রহমান, ওসি মো. আবু বকর মিয়া অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সেলিম, মিজানুর রহমান প্রধান, মাহাবুব উদ্দিন সেলিম, ইমানউল্লাহ শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সমাবেশে ২৬৪ জন গর্ভবতী নারীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ ও রক্তের গ্রুপ পরীক্ষা, রক্তদাতা সংগ্রহ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১০

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১১

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১২

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৩

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৪

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৫

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৬

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

২০
X