স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলকারাজের নতুন ইতিহাস

অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা হাতে আলকারাজ। ছবি : এক্স
অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা হাতে আলকারাজ। ছবি : এক্স

পারলেন না নোভাক জোকোভিচ। সর্বোচ্চ ২৫ গ্র্যান্ডস্লাম জয়ের খুব কাছাকাছি গিয়েও সার্বিয়ান মহাতারকা পারলেন না ইতিহাস গড়তে। এর ফলে মার্গারেট কোর্টকে ছাড়িয়ে নারী-পুরুষ মিলিয়ে গ্র্যান্ড স্লাম জয়ে সর্বকালের সেরা হওয়ার অপেক্ষাটা আরও বাড়ল জোকোভিচের।

আজ রোববার ফাইনালে নোভাক জোকোভিচকে ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতে উল্টো ইতিহাস গড়েছেন কার্লোস আলকারাজ। অধরা অস্ট্রেলিয়ান ওপেনও জয় করে ক্যারিয়ার স্লাম পূর্ণ করেই রেকর্ড গড়েছেন স্প্যানিশ তারকা। স্বদেশি রাফায়েল নাদালের রেকর্ড ভেঙে সবচেয়ে কম বয়সে ক্যারিয়ার স্লাম পূর্ণ করলেন ২২ বছর বয়সী আলকারাজ।

সপ্তম গ্র্যান্ড স্লাম জয়ী আলকারাজ এর আগে দুইবার করে জিতেছেন ইউএস ওপেন, উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেন।মহাকাব্যিক দুই সেমিফাইনাল জিতেই ফাইনালে উঠেছিলেন আলকারাজ ও জোকোভিচ। তবে ফাইনালটা প্রত্যাশা মেটাতে পারেনি। একটি–দুটি ব্রেক পয়েন্ট পেলেও যার যার সার্ভিস ধরে রেখেছিলেন দুজনই।

ম্যাচের শুরুটা অবশ্য ছিল ছিল ৩৮ বছর বয়সী জোকোভিচের। প্রথম সেটটা ৩৩ মিনিটেই ৬-২ গেমে জিতে নিয়েছিলেন গ্র্যান্ড স্লাম জয়ে সর্বকালের সেরা পুরুষ খেলোয়াড়। দ্বিতীয় সেটে হয় উল্টোটা। এবার ৩৬ মিনিটে ৬-২ গেমে জিতে সমতা ফেরান আলকারাজ। তৃতীয় সেটের স্কোরটা ভুল বোঝাতে যথেষ্ট। আলকারাজ জিতেছেন ৬-৩ গেমে। তবে ৫১ মিনিট স্থায়ী সেটটায় প্রতিটি পয়েন্ট নিতেই লড়াই করতে হয়েছে তাঁকে। শেষ গেমে তো চারটি ব্রেক পয়েন্ট বাঁচিয়েছেন জোকোভিচ।

শেষ সেটটাই হয়েছে সবচেয়ে লম্বা। ১ ঘণ্টা ২ মিনিটের লড়াইয়ে ১২ নম্বর গেমেই প্রথম সার্ভিস ব্রেক করতে পারেন কেউ। আর তাতেই সেটটি ৭-৫ গেমে জিতে প্রথমবার নরমান ব্রুকস কাপ হাতে তুললেন আলকারাজ। আর প্রথমবার রড লেভার অ্যারেনায় ফাইনালে উঠেও চ্যাম্পিয়নের ট্রফিটা হাতে নিতে পারলেন না রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন জোকোভিচ। কেন রোজওয়ালের রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডও আপাতত গড়া হলো না জোকোভিচের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১০

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১১

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১২

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৩

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১৪

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১৫

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৬

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১৭

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৮

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৯

১১ রানে হারল বাংলাদেশ

২০
X