তালতলী ও বরগুনা জেলা প্রতিনিধি:
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০৩:১৪ এএম
আপডেট : ০৪ জুন ২০২৪, ০৭:২১ এএম
অনলাইন সংস্করণ

৪ কিলোমিটার আসতে ৫০ মিনিট, অগ্নিদগ্ধে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

স্টেশন থেকে মাত্র চার কিলোমিটার পথ আসতে ৫০ মিনিট সময় লেগেছে ফায়ার সার্ভিস কর্মীদের। দীর্ঘ সময় লাগায় মা বাবার চোখের সামনেই ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে জুনায়েদ নামের পাঁচ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বরগুনার তালতলী ‍উপজেলা। এ ঘটনায় এলাকাজুড়ে বইছে শোকের মাতম।

ঘটনাস্থলে দেরীতে পৌঁছানোর কথা কালবেলার কাছে স্বীকার করেছেন তালতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার বদিউজ্জামান। এছাড়া অগ্নি দুর্ঘটনায় বসতঘর পুড়ে যাওয়া ও শিশু জোনায়েদের মৃত্যুর বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম খান মিলন।

সোমবার (৩জুন) রাত ৮টার দিকে তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নে বড়অঙ্কুজান পাড়ার তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩নং গেট এলাকার সালাম গাজীর বাড়িতে এ অগ্নি দুর্ঘটনা ঘটে। জুনায়েদ স্থানীয় সালাম গাজীর ছেলে। এ ঘটনায় জুনায়েদের মৃত্যুর খবরে শুনে বড়ভাই জুবায়ের অসুস্থ হয়ে তালতলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় প্রত্যাক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঘরে কেরোসিনের কুপি জ্বালিয়ে রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান জুনায়েদের মা কুলসুম বেগম। কিছুক্ষণ পরে ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হয়। বেশ কয়েকবার ফোনে চেষ্টা করার পরে ফোন রিসিভ করে তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং দ্রুত ঘটনাস্থলে যাওয়ার আশ্বাস দেন তারা।

স্থানীয়রা আরও জানান, ফোনে কথা বলার ৩০ মিনিট অতিবাহিত হলেও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে না যাওয়ায় আবারো স্টেশনের মোবাইল ফোনে যোগাযোগ করলে স্টেশন থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উদ্দেশ্যে গিয়েছে বলে জানানো হয়। প্রায় পঞ্চাশ মিনিট পরে মাত্র চার কিলোমিটার দুরত্বের ঘটনাস্থলে পৌঁছায় তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা। ততক্ষণে ঘরে ঘুমিয়ে থাকা শিশু জোনায়ের মা বাবার চোখের সামনেই আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং এ সময় ঘর থেকে আগুনে পোড়া শিশু জোনায়েদের মরদেহ উদ্ধার করে।

তবে ঘটনাস্থলে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়িতে কোন জরুরি সাইরেনের শব্দ শুনতে পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

তালতলী ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার বদিউজ্জামান ঘটনাস্থলে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগার বিষয়টি কালবেলার কাছে স্বীকার করেছেন। তিনি জানান, পথে নির্বাচনী জনসভা শেষে রাস্তায় মানুষ থাকায় তাদের পাশ কাটিয়ে ঘটনাস্থলে অতিরিক্ত সময় লাগাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। এ সময় ৫০ মিনিট সময় লাগার বিষয়টি অস্বীকার করে ১০মিনিট অতিরিক্ত সময় বেশি লেগেছে বলে স্বীকার করেন। বারবার ফোন দেওয়ার বিষয়টি অস্বীকার করে স্টেশন মাস্টার বদিউজ্জামান দুবার ফোন দেওয়ার কথা স্বীকার করে প্রথমবার ফোন রিসিভ করা হয়নি বলেও জানান তিনি।

জরুরি সাইরেন না বাজানোর বিষয় জানতে চাইলে সাইরেনটি অকেজো হয়ে পড়েছে বলে জানান এ কর্মকর্তা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করছেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম খান মিলন কালবেলাকে বলেন, অগ্নি দুর্ঘটনায় ঘর পুড়ে দগ্ধ হয়ে জোনায়েদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে তালতলী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলমান আছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১০

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১১

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৩

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৪

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৫

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৬

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৭

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৮

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৯

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

২০
X