শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

কোরবানির হাট মাতাবে ২৭ মণের ‘মাশাআল্লাহ’

মৌলভীবাজারের ২৭ মণ ওজনের ‘মাশাআল্লাহ’। ছবি : কালবেলা
মৌলভীবাজারের ২৭ মণ ওজনের ‘মাশাআল্লাহ’। ছবি : কালবেলা

আর মাত্র কয়েকদিন পরেই দেশব্যাপী পালিত হবে মুসলিম বিশ্বের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এ ঈদে অন্যতম অনুষঙ্গ পশু কোরবানি। ঈদ উপলক্ষে দেশের অন্যান্য জায়গার মতো মৌলভীবাজারে কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে ২৭ মণ ওজনের ‘মাশাআল্লাহ’ নামের বিশাল ষাঁড়।

সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ষাঁড়টি পালন করেছেন কৃষক বদরুল ইসলাম। ফ্রিজিয়ান জাতের এ ষাঁড়টির নাম আদর করে রাখা হয়েছে মাশাআল্লাহ। সম্পূর্ণ দেশীয় ভেজালমুক্ত খাবার দিয়ে কোনো ধরনের রোগবালাই ছাড়া কোরবানির জন্য গরুটি প্রস্তুত করা হয়েছে।

বর্তমানে বিক্রির জন্য গরুটি নিজ বাড়িতেই রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, জেলার মধ্যে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বেশি ওজনের গরু, যা এবার কোরবানির হাটে উঠবে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, ঈদুল আজহাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের বালিগাঁও শ্যামলাবাজার গ্রামের বাসিন্দা কৃষক বদরুল ইসলাম। নিজের বাড়িতে গাভীর বাচ্চা থেকে জন্ম নেওয়ায় আদর করে এর নাম রাখা হয়েছে মাশাআল্লাহ। ৩ বছর বয়সী ষাড়টির উচ্চতা ৫ ফিট ৮ ইঞ্চি এবং লম্বায় ১০ ফিট। ওজন প্রায় ২৭ মণ। এদিকে কোরবানির হাটে মাশআল্লাহকে বিক্রির জন্য ১৫ লাখ টাকা দাম হাঁকাচ্ছেন কৃষক বদরুল। তাই ষাঁড়টিকে এক নজর দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন। কেউ কেউ আবার দামও করে যাচ্ছেন।

মাশাআল্লাহ ষাঁড়টির মালিক বদরুল ইসলাম বলেন, তিন বছর ধরে সম্পূর্ণ ভেজালমুক্ত খাবার দিয়ে গরুটাকে এত বড় করেছি। প্রতিদিন এর গোসল করা থেকে শুরু করে সব কিছু নিজেই দেখভাল করি। গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় এর লালনপালনে খরচ বেশি হয়েছে বলে জানান তিনি।

জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলায় মোট ৮৪ হাজার ৮১২টি গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। খামার রয়েছে ৫ হাজার ৩৬৯টি। কোরবানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৮ হাজার ৫৪২টি গবাদিপশু। আর ঘাটতি রয়েছে ১৪ হাজার ৭৩০টি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফুল আলম খান বলেন, কোরবানির জন্য পশুর যে ঘাটতি রয়েছে তা ব্যক্তিগতভাবে লালন করা গবাদিপশু দিয়ে পূরণ করা হবে। এবারের ঈদুল আজহায় কোরবানির জন্য মৌলভীবাজার জেলায় মোট ৮৪ হাজার ৮১২টি গবাদিপশু প্রস্তুত রয়েছে। এদিকে জেলাজুড়ে মোট ২১টি স্থায়ী গবাদিপশুর হাট থাকলেও ঈদকে সামনে রেখে অস্থায়ী পশুর হাটের সর্বশেষ পরিসংখ্যানের তথ্য এখনো জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিন পেলেন ‘গরিবের ডাক্তার’ মিশু

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের 

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

চলমান তাপপ্রবাহ কমবে কি না, জানাল আবহাওয়া অফিস

‘সুখকর নয়’ জাপানের সঙ্গে ব্রাজিলের শেষবারের স্মৃতি

কুড়িগ্রামে পানিবন্দি ২০ গ্রামের মানুষ

রাবিতে ছাত্রদলের সিট দখলে ছাত্রশিবিরের মানববন্ধন 

অভিনেত্রীর পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ, নির্মাতা বলছেন ভিন্ন কথা

বিশ্বসেরা ব্র্যান্ড থেকে বাংলাদেশের শিক্ষা: একবিংশ শতাব্দীর উন্নয়নের নতুন পাঠ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানি না হন : নরসিংদী জেলা প্রশাসক

১০

সোনালী ব্যাংক ও ল্যাবএইডের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

১১

কবে কোথায় হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনা? 

১২

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল 

১৪

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

১৫

শাহ্ সিমেন্টের ‘আর্কিটেকচার: কানেক্টিং গ্লোবাল মডারনিটি উইথ লোকাল আইডেন্টিটি’ সেমিনার

১৬

চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যার অভিযোগ

১৭

গ্রুপ পর্বের সেরা একাদশ ঘোষণা করল অপ্টা

১৮

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ, ন্যায্য মূল্যের দাবি

১৯

এনগেজড, তবে বাগদান নয়! প্রেমে থাকার কথা স্বীকার করলেন নাজনীন নীহা

২০
X