নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আমরা ভালো মানুষের চেয়ে দুর্নীতিবাজকে বেশি সম্মান করি : দুদক কমিশনার

নারায়ণগঞ্জের গণশুনানিতে দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের গণশুনানিতে দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। ছবি : কালবেলা

আমরা ভালো মানুষের চেয়ে দুর্নীতিবাজ, ঋণখেলাপি ঘুষখোরকে বেশি সম্মান করি। বাংলাদেশ ছাড়া বিশ্বের অন্যকোথাও এমনটি নেই বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণশুনানিতে তিনি এ মন্তব্য করেন।

জহুরুল হক বলেন, দুর্নীতিবাজ, জনগণকে এ দেশের মালিকানা দেওয়া হয়েছে। তাই আপনারা যারা সাধারণ জনগণ, তারা দুর্নীতিবাজকে সরাসরি দুর্নীতিবাজ বলতে শিখুন। এখানে যারা অভিযোগ দিবেন তাদের যেন কোনো প্রকার হয়রানি করা না হয় এবং প্রতিটি অভিযোগের বিষয়ে দুদক অত্যন্ত কঠোর থাকবে। আপনাদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব দুদকের। কিন্তু কেউ অন্যায্য অভিযোগ দিলে দুদক সেটি গ্রহণ করবে না।

তিনি বলেন, নারায়ণগঞ্জ ধনী এলাকা, এখানে প্রভাবশালীর সংখ্যা বেশি। আর প্রভাবশালীরাই বেশি দুর্নীতি করে। অনেকেই এসে অভিযোগ করেন, আমার জমি অধিগ্রহণ করা হলেও সরকার আমাকে টাকা দিচ্ছে না। পরে খতিয়ে দেখা যায়, তার জমির খাজনা, খতিয়ান, নামজারি কিছুই ঠিক নেই। তাহলে অফিসার তাকে কীভাবে টাকা দিবে! কেউ হিংসাত্মক মনোভাব নিয়ে অভিযোগ দায়ের করবেন না।

এ সময় গণশুনানিতে মডারেটরের দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। এ ছাড়া পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ দুদক কর্মকর্তারা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

শুনানিতে ভূমি কার্যালয়, হাসপাতাল, পাসপোর্ট অফিস, জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ প্রশাসন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, বিমা কোম্পানি, জেলা কারাগারসহ ২৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫৫টি অভিযোগ ওঠে। শুনানি শেষে তাৎক্ষণিকভাবে কিছু অভিযোগের সমাধান দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১১

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১২

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৩

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৪

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৫

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৬

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৭

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৯

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

২০
X