বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জে বৃদ্ধার মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা
দিনাজপুরের বীরগঞ্জে বৃদ্ধার মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা

দিনাজপুরের বীরগঞ্জে নিজ শয়ন কক্ষ থেকে রেজিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ জুন) সকালে উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত রেজিয়া বেগম উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও গ্রামের মো. শবদুল ইসলামের স্ত্রী।

বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মইনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (৬ জুন) রাতে খাওয়া-দাওয়ার শেষে স্বামী এবং স্ত্রী পৃথক দুইটি ঘরে শুয়ে পড়েন। শুক্রবার সকালে স্বামী মো. শবদুল ইসলাম স্ত্রীর ঘরে গিয়ে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে প্রতিবেশিরা ছুটে এসে বিষয়টি পুলিশকে জানায়। সংবাদ পেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটানাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে গিয়ে মরদেহের মাথায় আঘাতের চিহ্ন এবং গলা কাটা দেখতে পাওয়া যায়। প্রাথমিক তদন্তে ঘটনাটি পরিকল্পিত বলে মনে করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। দ্রুত সময়ে এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে 'শ্বশুরবাড়িতে ঈদ', তৃতীয় 'বড় ছেলে' দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১০

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১১

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১২

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৩

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১৪

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১৫

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৬

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৭

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৮

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৯

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

২০
X