সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৫:০৬ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে ক্যারম খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১০

ক্যারম খেলা। প্রতীকী ছবি
ক্যারম খেলা। প্রতীকী ছবি

শনিবার (২২ জুলাই) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুপুরে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের পূর্বপাড়া জালিয়া বাড়ি এলাকায় ক্যারম খেলছিল কয়েকজন তরুণ। এ সময় খেলা নিয়ে আকলু মিয়ার ছেলে নয়নের সঙ্গে গ্রামের মানিক মিয়ার ভাই শিপুর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে যা হাতাহাতিতে রূপ নেয়। এ নিয়ে আকলু মিয়ার স্বজনরা মানিক মিয়ার লোকদের মারধর করেন। এতে বিরোধ সৃষ্টি হলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

আরও পড়ুন : ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে ঝিনাইদহে নিহত ১

আহতরা হলেন- ঠাকুরভোগ গ্রামের পূর্বপাড়া জালিয়া বাড়ির মনির মিয়া (৭০), মনির মিয়ার ছেলে মানিক মিয়া (৪৫), ডালিম মিয়া (৩৭), আব্দুল মনাফের ছেলে আবদাল মিয়া (৬২), মখলিছের ছেলে আবুল মিয়া (৪২), নূর মিয়ার ছেলে টিটু (২৫)। তাৎক্ষণিক অপর আহতদের নাম জানা যায়নি। আহতদের মধ্যে মনির মিয়া ও তার ছেলে মানিক মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X