মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৩:৩৩ এএম
অনলাইন সংস্করণ

মাগুরার শ্রীপুরে দু’গ্রুপর সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের ছোনগাছা গ্রামে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রতিপক্ষের হামলায় অর্ধশত বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় পিস্তলসহ একজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

শুক্রবার (৭ জুন) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে শ্রীকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির সমর্থকদের সঙ্গে ৭নং ওয়ার্ড মেম্বার চাঁদ আলীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব সংঘাত চলে আসছে। এরই সূত্র ধরে ছোনগাছা গ্রামের রাজা শেখের ছেলে সুমন শেখ (২৫) ও ইউসুফ শেখের ছেলে এনামুল শেখ (২২) তাদের বন্ধু চঞ্চল (২৩) এর মায়ের জানাজায় অংশ নিতে দোশতিনা গ্রামে যাওয়ার পথে ছোনগাছা গ্রামের তহিরুনের দোকানের সামনে পৌঁছলে কুটি মিয়ার সমর্থকরা তাদের পথ আটকায়। প্রতিপক্ষের হাত থেকে রক্ষা পেতে সুমন শেখ তার সঙ্গে থাকা একটি পিস্তল বের করলে কুটি মিয়ার সমর্থকরা তাকে ধরে ফেলে। এ সময় সুমনের সঙ্গে থাকা এনামুল শেখ দৌড়ে পালিয়ে যায়।

এ সংবাদ পেয়ে কুতুবুল্লাহ হোসেন মিয়ার ছোটভাই শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মো. শরীয়তউল্লাহ হোসেন মিয়া রাজন তার সহযোগীদের নিয়ে পরিস্থিতি দেখতে ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়। পথিমধ্যে ছোনগাছা গ্রামের মহিদুলের দোকান এলাকায় পৌঁছলে ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও ইউপি সদস্য চাঁদ আলী মেম্বারের সমর্থকেরা তাদের গাড়িবহরে হামলা করে। হামলায় রাজনের সঙ্গে থাকা খামারপাড়া গ্রামের রবির ছেলে সাগর (৩৩) ও মোহাম্মদ আলীর ছেলে মিল্টনকে (৩৩) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির সমর্থকরা চাঁদ আলী মেম্বারের সমর্থকদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় উভয় পক্ষের মধ্যে আবারও বড় ধরনের সংঘাত ঘটতে পারে বলে আশংকা করছেন স্থানীয়রা। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ তাসনীম আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও জনগণের জানমাল রক্ষার্থে পুলিশ ২৮ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অস্ত্রসহ আটক সুমনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

জিয়াউর রহমান হত্যা / গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

১০

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

১১

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

১২

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

১৩

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

১৪

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১৫

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৬

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

১৭

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৮

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

১৯

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

২০
X