সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কথা বলেন ডিসি মোহাম্মদ হুমায়ুন কবির। ছবি : কালবেলা
সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কথা বলেন ডিসি মোহাম্মদ হুমায়ুন কবির। ছবি : কালবেলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে দেশে যেন কেউ গৃহহীন-ভূমিহীন না থাকে সেই উদ্যোগ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় আগামী ১১ জুন আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদানের কার্যক্রমের শুভ উদ্বোধন করেবেন শেখ হাসিনা।

এদিন ১৮ হাজার ৫৬৬টি ঘর হস্তান্তর করা হবে। রোববার (৯ জুন) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কার্যক্রম চলমান রয়েছে। কর্মসূচির আওতায় সাতক্ষীরায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেওয়া সমাপ্ত হলো। তবে এরপরও যদি ভূমিহীন কাউকে পাওয়া যায় তাহলে পরবর্তীতে ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, এ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে মোট ১৮৮টি উপজেলায় ১৮ হাজার ৫৬৬টি একক ঘর হস্তান্তর করবেন। এর মধ্যে সাতক্ষীরা জেলায় ৫ম পর্যায়ে আশাশুনি উপজেলায় ১৪০টি দ্বিকক্ষ বিশিষ্ট একক ঘর এবং সাতক্ষীরা সদর উপজেলায় বালিথা এল্লারচর আশ্রয়ণ প্রকল্পের জরাজীর্ণ ব্যারাক হাউস প্রতিস্থাপনপূর্বক নতুনভাবে নির্মিত ১১০টি দ্বিকক্ষ বিশিষ্ট একক ঘর হস্তান্তর করা হবে। এ পর্যন্ত সাতক্ষীরা জেলায় ১ম থেকে ৪র্থ পর্যায় পর্যন্ত ৩ হাজার ২২৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

তিনি আরও বলেন, এবার আশাশুনি উপজেলার ১৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর হস্তান্তরের মাধ্যেম আশাশুনি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী গৃহহীন মানুষের মুখে হাসি এনে দিয়েছেন। প্রকল্পটিতে গৃহহীন মানুষের জন্য শুধু বাসস্থানই নয়, সুপের পানি, বিদুৎ ও স‍্যানিটেশন সুবিধাও দিয়েছেন। আপনারা জেনে আনন্দিত হবেন, আশাশুনি উপজলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হলে সাতক্ষীরা জেলায় আর কোনো ভূমিহীন ও গৃহহীন মানুষ থাকবে না। যার ফলে সাতক্ষীরা জেলাকেও ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) বিষ্ণুপদ পাল, আরডিসি মো. আরিফুজ্জামান, সাতক্ষীরা সদর নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ, তালা নির্বাহী আফিয়া শারমিন, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, শ্যামনগর নির্বাহী কর্মকর্তা নাজিবুল ইসলাম, কালিগঞ্জ নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাস, দেবহাটা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান প্রমুখসহ সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১০

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১১

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১২

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৩

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৪

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৬

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৭

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৮

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৯

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

২০
X