নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৮:১৮ এএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নরসিংদীতে কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : কালবেলা
নরসিংদীতে কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : কালবেলা

অত্যন্ত আনন্দঘন পরিবেশে দৈনিক কালবেলা পত্রিকার তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনাসভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু (সিআইপি), নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, সাবেক সভাপতি নিবারণ রায়, সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাবেক সভাপতি মোর্শেদ শাহরিয়ার, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ প্রমুখ।

নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন। পরে উপস্থিত সবাইকে কালবেলার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন দৈনিক কালবেলা পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি এনামুল হক রানা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালবেলার মনোহরদী উপজেলা প্রতিনিধি মো. কামরুল ইসলাম, শিবপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রাউফ শেখ মানিক, বেলাব উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন।

অনুষ্ঠানে নরসিংদীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১০

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১১

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১২

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৪

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৫

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৬

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৮

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৯

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

২০
X