সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জামায়াতের দুই কিলোমিটারব্যাপী মানববন্ধন

৫ দফা দাবিতে সাতক্ষীরায় দুই কিলোমিটারজুড়ে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন বাংলাদেশ জামায়াতে ইসলামীর। ছবি : কালবেলা
৫ দফা দাবিতে সাতক্ষীরায় দুই কিলোমিটারজুড়ে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন বাংলাদেশ জামায়াতে ইসলামীর। ছবি : কালবেলা

৫ দফা দাবিতে সাতক্ষীরায় দুই কিলোমিটারজুড়ে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৫ অক্টোবর) বিকালে খুলনারোড মোড় থেকে ইটাগাছা হাটের মোড় পর্যন্ত সড়কজুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

জামায়াতের দাবিগুলোর মধ্যে রয়েছে- ‘জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা’, ‘পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন’, ‘অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ’, ‘ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতন, দুর্নীতি ও গণহত্যার বিচার দৃশ্যমান করা’ এবং ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা’।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, এই ৫ দফা দাবিই গণমানুষের মুক্তির দাবি। এগুলো বাস্তবায়ন হলে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে।

একই সময়ে খুলনারোড মোড়, কোর্টসংলগ্ন সড়ক, নিউমার্কেট মোড় ও তুফানমোড়ে পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। খুলনারোড মোড়ে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, কোর্টের সামনে নেতৃত্ব দেন সদর জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, নিউমার্কেটে বক্তব্য দেন শহিদুল ইসলাম মুকুল এবং তুফানমোড়ে প্রধান অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

মাওলানা আজিজুর রহমান বলেন, হাজারো মানুষ সড়কে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছে। যদি সরকার জনগণের ভাষা না বোঝে, তবে জনগণ যে ভাষায় সরকার বুঝবে, সেই ভাষায়ই দাবির কথা জানানো হবে।

অধ্যাপক ওমর ফারুক বলেন, জামায়াতে ইসলামী গণমানুষের রাজনীতি করে। কোনো ব্যক্তি বা পরিবারের জন্য নয় দেশ ও জনগণের স্বার্থেই আমাদের আন্দোলন।

বক্তারা আরও বলেন, জুলাই সনদের বিরোধীরা অজুহাত দিচ্ছে যে নির্বাচনের আগে গণভোটে সমস্যা হতে পারে। কিন্তু গণভোটই প্রকৃতপক্ষে হবে জাতীয় নির্বাচনের প্রস্তুতি। এতে জনগণ বুঝতে পারবে কে গণতন্ত্র চায়, কে চায় না।

জেলা নেতারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নভেম্বরের মধ্যে গণভোট এবং ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন দিতে হবে। অন্যথায় জনগণের আন্দোলন আরও বিস্তৃত হবে।

দুই কিলোমিটারজুড়ে সড়কজুড়ে অনুষ্ঠিত এই মানববন্ধনে সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে খুলনারোড থেকে ইটাগাছা পর্যন্ত এলাকা। বক্তাদের দাবি, জনগণের শান্তিপূর্ণ এ আন্দোলন সরকারের দমননীতির বিরুদ্ধে গণআন্দোলনের সূচনা মাত্র।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X