নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনার সেই জঙ্গি আস্তানায় মিলেছে ভয়ংকর বিস্ফোরক

নেত্রকোনায় জঙ্গি আস্তানাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি : কালবেলা।
নেত্রকোনায় জঙ্গি আস্তানাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি : কালবেলা।

নেত্রকোনার সদর উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান চালিয়ে ভয়ংকর রকমের বিস্ফোরক জাতীয় দ্রবসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশের বিশেষায়িত দল কাউন্টার টেরোরিজম, অ্যান্টিটেরোরিজম ও সোয়াট ইউনিটের বিশেষজ্ঞ দল।

রোববার (৯ জুন) সকালে সদর উপজেলার কাইলাট ভাসাপাড়া গ্রামের আব্দুল মান্নানের বাড়িতে অভিযান শুরু হয়।

এ বিষয়ে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন বলেন, উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং এখানে ভয়ংকর রকমের বিস্ফোরক জাতীয়দ্রবসহ অন্যান্য সরঞ্জাম রয়েছে।

নেত্রকোনা পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, আব্দুল মান্নান বাড়ি থেকে জঙ্গি তৎপরতা ও প্রশিক্ষণের নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মালামাল জব্দ, সিজার লিস্ট ও বাড়িটা স্ক্যান করা হচ্ছে। আরও কোনো বিস্ফোরক জাতীয়দ্রব কোথাও রাখা আছে কি না সে ব্যাপারে অভিযান অব্যাহত আছে।

স্থানীয় মসজিদের ইমাম বলেন, বাড়িটিতে আরিফ নামে একজন সস্ত্রীক বসবাস করতেন। আরিফের মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করত। তবে বৃহস্পতিবার (৬ জুন) থেকে মেয়েটি মাদ্রাসায় অনুপস্থিত আছে।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, বাড়িটিতে তিন বছর আগে গিয়েছিলাম। এরপর থেকে আমাকে বা এলাকার কাউকে এর ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এর আগে অ্যান্টিটেরোরিজম ইউনিটের বোমা বিশেষজ্ঞ পুলিশ সুপার সানোয়ার হোসেন এ অভিযানের নেতৃত্ব দেন। বিশেষ ওই অভিযানে নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ হারুন অর রশিদ, অ্যান্টিটেরোরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ অংশ নেন।

এখনো পুলিশ পর্যন্ত উদ্ধার অভিযান নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রদান করেনি। তবে বাড়ির বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এর আশপাশের বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার অভিযান নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১০

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

১১

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

১২

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১৩

ভারতের সাথে পারল না বাংলাদেশ

১৪

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১৫

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১৬

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১৭

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১৮

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৯

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

২০
X