ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৯:২৭ এএম
আপডেট : ১০ জুন ২০২৪, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ

কংক্রিটের খুঁটিতে মাথা ঠুকিয়ে স্ত্রীকে হত্যা

গ্রেপ্তার রহিমুল ইসলাম। ছবি : কালবেলা
গ্রেপ্তার রহিমুল ইসলাম। ছবি : কালবেলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জেরে ঘরের কংক্রিটের খুঁটিতে মাথা ঠুকিয়ে রশিদা বেগম নামে এক গৃহবধূকে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৯ জুন) বিকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের আছিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ রশিদা বেগম আছিয়ার বাজার এলাকার রাজমিস্ত্রি রহিমুল ইসলামের স্ত্রী। তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে রহিমুল ইসলাম স্ত্রী রশিদা বেগমের চুল ধরে ঘরের কংক্রিটের খুঁটির সঙ্গে মাথা ঠুকতে থাকেন। এতে রশিদার কপাল ও মুখ থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান তিনি।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হুমায়রা বলেন, গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালে আনা হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে কিনা সেটা জানি না।

ফুলবাড়ী থানার প্রাণকৃষ্ণ দেবনাথ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে নিহতের স্বামী রহিমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত গৃহবধূর বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। সোমবার (১০ মে) আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১০

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১১

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১২

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৩

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১৪

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১৫

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৬

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৭

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৮

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৯

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

২০
X