মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৪, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

পথচারীকে চাপা দিয়ে দোকানে ঢুকল ট্রাক, নিহত ২

চালকের ঘুমভাব থাকায় পথচারীকে চাপা দিয়ে দোকানে ঢুকে গেল ট্রাক। ছবি : কালবেলা
চালকের ঘুমভাব থাকায় পথচারীকে চাপা দিয়ে দোকানে ঢুকে গেল ট্রাক। ছবি : কালবেলা

যশোরের মনিরামপুরে ট্রাকচাপায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

সোমবার (১০ জুন) ভোর ৭টার দিকে রাজারহাট-চুকনগর আঞ্চলিক সড়কের মনিরামপুর বাধাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- মনিরামপুর পৌরসভার বিজয়রামপুর গ্রামের আব্দুর রহমান ও টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওভাটা গ্রামের বাসিন্দা ও দুর্ঘটনাকবলিত ট্রাকমালিক ঝান্টু মিয়া।

প্রত্যক্ষদর্শী ব্যাপারী অটোরাইস মিলের মালিক আব্দুস সালাম বলেন, ভোরে মূল ফটকে বসে আব্দুর রহমান, গেটম্যান আমির হোসেনের সঙ্গে কথা বলছিলাম আমি। হঠাৎ একটি ট্রাক মূল ফটকের দিকে আসতে দেখে আমির হোসেন ও আমি দৌড়ে রক্ষা পাই। তবে আব্দুর রহমানের ওপর চাপা দিয়ে ট্রাকটি দোকানে ঢুকে পড়ে। ঘটনাস্থলে মারা যান তিনি। এ ছাড়া চালকের সঙ্গে থাকা ট্রাকমালিকও ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত ট্রাকচালক নুরুল ইসলামকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মনিরামপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন, ট্রাক দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। ট্রাকচালক নুরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মনিরামপুর থানার উপপরির্দশক (এসআই) লিটন বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। চালকের ঘুমভাব থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X