নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০২:১৭ এএম
আপডেট : ১৩ জুন ২০২৪, ০৫:৩৭ এএম
অনলাইন সংস্করণ

কালবেলায় সংবাদ প্রচারের পর আপন ঠিকানা পেলেন সেই হালিমা

হালিমা বেগমের বাড়িতে খাদ্য সহায়তা নিয়ে যান নেছারাবাদ ইউএনও মো. মনিরুজ্জামান ও অন্যান্য কর্মকর্তারা। ছবি : কালবেলা
হালিমা বেগমের বাড়িতে খাদ্য সহায়তা নিয়ে যান নেছারাবাদ ইউএনও মো. মনিরুজ্জামান ও অন্যান্য কর্মকর্তারা। ছবি : কালবেলা

পিরোজপুরের নেছারাবাদে ‘৪০ বছর কেটেছে তবুও কথা রাখেনি জনপ্রতিনিধিরা’ শিরোনামে কালবেলায় সংবাদ প্রকাশের পরে হালিমা বেগমের বাড়িতে খাদ্য সহায়তা নিয়ে হাজির হন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। দিয়েছেন ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস।

প্রায় ৪০ বছর যাবৎ এই ঝুপড়ি ঘরে বসবাস করছেন হালিমা বেগম। তার স্বামী একে একে তিনটি বিয়ে করায় সংসার করা হয়নি তার। বৃদ্ধ বয়সে একা থাকেন তিনি। তার সংসারে কোনো পুরুষ সদস্য না থাকায় নিঃসন্তান হালিমা বেগমের জীবনে কষ্টের শেষ নেই। অন্যের বাড়ি পেটে ভাতে কাজ করে সংসার চালান তিনি। যেদিন কাজ করতে পারেন না সেদিন অনাহারে অর্ধাহারে থাকতে হয় তার।

গত শুক্রবার(৭ জুন) কালবেলায় সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ওই বৃদ্ধার ঘরের খোঁজখবর নিতে নেছারাবাদ উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন।

তাৎক্ষণিক ইউএনও মো. মনিরুজ্জামান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান ওই বৃদ্ধার বাড়িটি পরিদর্শন করে তার ঘরটি বাসযোগ্য করার উদ্যোগ নেন।

হালিমা বেগম জানান, খাদ্য সহায়তা ও নতুন ঘরের আশ্বাস পেয়ে আমি অনেক খুশি। এখন শীত কিংবা বর্ষাতে আর কষ্ট করতে হবে না। কখনও ভাবিনি আমার থাকার জন্য নতুন করে দেয়া হবে।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে প্রকাশিত খবরটি জেলা প্রশাসকের নজরে আসলে স্যার ঘরটি পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। তাকে বসবাসের উপযুক্ত টিনের ঘর করে দেওয়া হবে। এ ছাড়াও হালিমা বেগম যেন সরকারি সব সুযোগ-সুবিধা ঠিকমতো পায় তা নিশ্চিত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

আজকের নামাজের সময়সূচি

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

১০

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

১১

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

১২

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

১৩

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১৪

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

১৫

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

১৬

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১৭

ভারতের সাথে পারল না বাংলাদেশ

১৮

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১৯

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

২০
X