তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ১২:৪৬ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৪, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানি ৮ দিন বন্ধ

বাংলাবান্ধা স্থলবন্দর। ছবি : কালবেলা
বাংলাবান্ধা স্থলবন্দর। ছবি : কালবেলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের একমাত্র চারদেশীয় (বাংলাদেশ, নেপাল, ভারত ও ভুটান) বাংলাবান্ধা স্থলবন্দর সাপ্তাহিক ছুটিসহ ৭ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় মোট ৮ দিন দুই দেশের আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার চালু থাকবে।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার (৫ জুন) চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি ছুটির বিষয়ে নোটিশ জারি করে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপ।

বাংলাবান্ধা স্থলবন্দর সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটির বিষয়ে ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ি ও বাংলাদেশের পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপ, বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার অ্যাসোসিয়েশন ও নেপাল, ভুটান এক্সপোর্টার অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট সব সংগঠনকে চিঠি দেওয়া হয়েছে।

সেখানে আগামী ১৪ জুন থেকে ২০ জুন পর্যন্ত টানা ছুটি ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক ছুটি শুক্রবার থাকায় শনিবার (২২ জুন) বাংলাবান্ধা স্থল বন্দরে যথারীতি বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।

বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা এসআই অমৃত অধিকারী কালবেলাকে বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

১০

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

১১

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

১২

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

১৩

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

১৪

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১৫

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

১৬

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

১৭

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

১৮

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

১৯

একসঙ্গে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

২০
X