ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ১০:৫৯ এএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

সেতু আছে রাস্তা নেই!

ছবি: জলাশয়ের ওপর নির্মিত সেতু
ছবি: জলাশয়ের ওপর নির্মিত সেতু

নীলফামারীর ডিমলা উপজেলায় বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দরখাতা গ্রামে জলাশয়ের ওপর অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে ব্রিজ। ৩৮ লাখ ৫৩২ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ এলাকাবাসীর কোনো কাজে আসছে না। সেতুর দুই পাশে রাস্তা না থাকলেও নির্মাণ করা হয়েছে ব্রিজটি।

অভিযোগ উঠেছে, ডিমলা উপজেলা প্রকৌশল (এলজিইডি) অফিসের সার্ভেয়ার শাকিল হোসেন তার গ্রামের বাড়ির পাশের মাঠ থেকে ফসল আনা-নেওয়ার সুবিধার জন্য সরকারি খরচে সেতুটি নির্মাণ করেছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে শাকিলের বাড়ির পশ্চিম পাশে জলাশয়ের ওপর ১৫ মি. দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সুন্দরখাতা গ্রামের পশ্চিমপাশে বিস্তৃত ফসলের মাঠ ও জলাশয়। জলাশয়ের যে অংশে সেতুটি নির্মাণ করা হচ্ছে তার দুই পাশে কোনো রাস্তা বা সংযোগ সড়কের অস্তিত্ব নেই। স্থানীয় লোকজন বলছে, সেতুর দুই পাশে রাস্তা তৈরি হবে। কিন্তু সেই রাস্তা কবে হবে তারা কেউ জানেন না?

সেতুটির এক পাশে বসতবাড়ি থাকলেও অন্য পাশে বিশাল ফসলের মাঠ। সামনে এক কিলোমিটারের মধ্যে নেই বসতবাড়ি। এ ছাড়া রাস্তার কোনো অস্তিত্বও খুঁজে পাওয়া যায়নি। সেতুটির ২০০ মিটার পূর্বে সুন্দরখাতা-ডিমলা পাকা সড়ক, এক কিলোমিটার দক্ষিণে মাইজালির ডাংগা সড়ক। আধা কিলোমিটার উত্তরে খোকশার ঘাট ব্রিজ ও পাকা সড়ক। এক কিলোমিটার সামনে বুড়িতিস্তা নদী, বাঁধ ও পাকা রাস্তা; যা খোকশার ঘাট ব্রিজের সংযোগ রাস্তার সঙ্গে মিশে গেছে। নদীর ওই পাড়ে ডোমার উপজেলা।

স্থানীয়রা জানান, রাস্তা ও জনবসতি না থাকায় সেতুটি নির্মাণের শুরুতে কাজ বন্ধ করে নির্মাণসামগ্রীর সব মালামাল ফেরত নিয়ে যায় অফিসের লোকজন। পরে আবার কাজ শুরু হয়। মানুষজন নয়, গরু-মহিষ পারাপারের জন্য এই সেতু নির্মাণ করা হয়েছে। আগে দেখতাম সড়ক নির্মাণ করে তারপর ব্রিজ বা কালভার্ট হতো। এ ক্ষেত্রে হয়েছে উল্টোটা।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশল অফিসের সার্ভেয়ার শাকিল হোসেন বলেন, সরকারি বরাদ্দের অর্থ যাতে ফেরত না যায়, সে জন্য ওই স্থানে ব্রিজটি দেওয়া হয়েছে। এখন রাস্তা নেই, ভবিষ্যতে হবে। নিজের পরিবারের সুবিধার জন্য সেতু নির্মাণ করেছেন কি না জানতে চাইলে বলেন, বরাদ্দ অনুযায়ী সে সময় অন্য কোথাও জায়গা খুঁজে পাইনি। তা ছাড়া কাজ করতে গেলে ভুলত্রুটি হতেই পারে।

ডিমলা উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম বলেন, ‘আমি চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলাম। বিষয়টি আমার জানা নেই। তারপরও রাস্তা ছাড়া কী কারণে সেতু নির্মাণ করা হয়েছে তা খতিয়ে দেখা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১০

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১১

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১২

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৩

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৪

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৫

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৭

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৮

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৯

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

২০
X