ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পর্শে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়া জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় বিদ্যুৎস্পর্শে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুন) দুপুরে উপজেলার মজলিশপুর ইউনিয়নের ছোট বাকাইল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলেন, ওই গ্রামের শামীম মিয়ার ছেলে নয়ন মিয়া (৯) এবং একই গ্রামের লিটন মিয়ার ছেলে নাঈম মিয়া (১২)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, ওই গ্রামের ফারুখ মিয়ার বাড়ির বিদ্যুতের খুঁটি থেকে অনিরাপদভাবে বিদ্যুৎ সংযোগ নেয় প্রতিবেশী বাচ্চু মিয়া। রোববার বাচ্চু মিয়ার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। বিয়ে দেখার জন্য নয়ন ও নাঈম ওই বাড়িতে যায়। এ সময় অনিরাপদভাবে আনা বিদ্যুৎ সংযোগের তারে বাচ্চু মিয়ার বাড়ির একটি টিনের ঘর বিদ্যুতায়িত ছিল। নয়ন ও নাইম যাওয়া পথে ঘরটি স্পর্শ করতেই বিদ্যুতায়িত হয়ে তাদের মৃত্যু হয়।

নাঈমের বাবা লিটন মিয়া জানান, দুপুরে তার ছেলে নাঈম তাকে বাজার থেকে খাসি এনে দেওয়ার আবদার করেছিল। ছেলের সে আবদার পূরণ করতে লিটন মিয়া শহরের ভাদুঘর বাজারে যায়। এ সময় তিনি খবর পান তার ছেলে আর এই পৃথিবীতে নেই। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি করেন।

নয়নের বাবা শামীম মিয়া বলেন, বাচ্চু মিয়ার সম্পর্কে আমাদের চাচা হয়। তাদের বাড়ির বিয়ের অনুষ্ঠান দেখতে নয়ন আর নাঈম ওখানে যায়। যাওয়ার পথে বাড়ির পেছনের একটি টিনের ঘরে প্রতিবেশীর খুঁটি থেকে আনা বিদ্যুৎ সংযোগের তার ঝুলছিল। নয়ন ও নাইম যাওয়া পথে ঘরটি স্পর্শ করতেই বিদ্যুতায়িত হয়ে মারা যায়। খবর পেয়ে আমি দ্রুত ঘরে ফিরে আসি।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএসসিসি এলাকায় ‘ক্লিনিং ডে’ শনিবার

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়—কী বললেন স্কালোনি

জ্বর থাকলে কি গোসল করা ক্ষতিকর? যা বলছেন বিশেষজ্ঞ

চট্টগ্রামে ডেঙ্গুর থাবা, জুনেই শনাক্ত ১২২ জন

বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার

খামেনির সঙ্গে শায়িত হবেন তার পরিবারের যে সদস্যরা 

খাস জমি দখলের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

জলঢাকায় ১৪৪ ধারা জারি

ক্ষুধা লাগলে মেজাজ ঠিক থাকে না, এটা কি কোনও রোগের লক্ষণ?

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

১০

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ জিতবে কে, জানাল সুপারকম্পিউটার

১১

‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারও সঙ্গে কোনো আপস নয়’

১২

প্রধান শিক্ষকের মাতলামির ভিডিও ভাইরাল, সাংবাদিকদের কুপ্রস্তাবের পর শোকজ

১৩

কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কী বলছে ফিফা?

১৪

গরু চুরি করতে গিয়ে গণধোলাই, পরে গ্রেপ্তার ২ যুবক

১৫

ঢাবি সাদা দলের নাম ভাঙিয়ে তদবিরের অপচেষ্টা, সতর্ক থাকার আহ্বান

১৬

জায়েদ খান একটা বিনোদনের নাম, বললেন শাহরিয়ার নাজিম জয়

১৭

খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা

১৮

গাজীপুরে শিল্পপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে তদন্তের দাবি ইসলামী আন্দোলনের

১৯

যেভাবে শীর্ষ ইরানি নেতাদের হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল 

২০
X