মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
আকিবুল ইসলাম হারেছ, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

দেড় ঘণ্টায় কুমিল্লা!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ছবি : কালবেলা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ছবি : কালবেলা

ঈদের ঠিক আগের দিন দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই যানবাহনের চাপ। মহাসড়কে ঈদে ঘরমুখো যাত্রীদের ভিড় না থাকার পাশাপাশি অন্যান্য দিনের তুলনায়ও যানবাহন অনেক কম চলাচল করতে দেখা গেছে। যানজটহীন ফাঁকা মহাসড়কে ঢাকা থেকে কুমিল্লা পৌঁছতে সময় লাগছে মাত্র দেড় ঘণ্টা।

রোববার (১৬ জুন) মহাসড়কের দাউদকান্দি, গৌরিপুর, ইলিয়টগঞ্জ, চান্দিনা, নিমসার, ময়নামতি সেনানিবাস ও পদুয়ারবাজার সহ মহাসড়কের কুমিল্লা অংশের প্রায় একশ কিলোমিটারজুড়ে কোথাও কোনো যানজট নেই। ফাঁকা মহাসড়কে যানবাহনের চাপ নেই বললেই চলে।

খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকে বিকেল পর্যন্ত কোথাও কোনো যানজট নেই। ফাঁকা মহাসড়কে বেড়েছে যানবাহনের গতি। মহাসড়কে পুলিশের তল্লাশি বা অতিরিক্ত গতির মামলার ভয় না থাকায় যে যার মতো গতি নিয়ে ছুটছে এ প্রান্ত থেকে ওই প্রান্ত।

রোববার সকালে দূরপাল্লার যানবাহনের কিছুটা চাপ থাকলেও দুপুরের পর থেকে তেমনটা চোখে পড়েনি। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা তুলনামূলক বেশি দেখা যায়। এ ছাড়াও আন্তঃজেলার স্থানীয় পরিবহনগুলোতে যাত্রীর চাপ রয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের।

ঢাকা থেকে কুমিল্লায় আসা গাড়িচালক মিজানুর রহমান জানান, আমার মালিকের বাসা কুমিল্লা শহরের বাঁদুরতলা। চাকরির সুবাদে পরিবার নিয়ে রাজধানীর এলিফ্যান্ট রোড থাকেন। শুক্রবার থেকে ঈদের ছুটি শুরু হলেও বাসা ফাঁকা রাখার ভয়ে রোববার দুপুর ২টায় বাসা থেকে রওনা হন। মাত্র দেড় ঘণ্টায় কুমিল্লা এসে পৌঁছেছি। ঈদের আগের দিন যানজটমুক্ত মহাসড়ক পাব চিন্তাও করতে পারিনি।

হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়ক যানজটমুক্ত রাখতে কুমিল্লা অঞ্চলে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপদ ও যানজটমুক্ত মহাসড়ক নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ৪৪টি মোবাইল টিম, ৩৪টি পিকেট টিম, ২২টি কুইক রেসপন্স টিম, ইন্টেলিজেন্স টিম গঠন করা হয়েছে। এ ছাড়াও মহাসড়কে বিভিন্ন জেলা থেকে কোরবানি পশুবাহী গাড়ি যেন নির্বিঘ্নে আসতে পারে, সে বিবেচনায় রাত-দিন ২৪ ঘণ্টা হাইওয়ে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) মঞ্জুরুল আলম মোল্লা জানান, ঈদের লম্বা ছুটি থাকায় বেশিরভাগ মানুষ বৃহস্পতিবার থেকে শুক্রবার নিজ নিজ ঠিকানায় চলে যায়। রোববার যারা যাচ্ছেন বেশির মানুষই ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকা থেকে আসছেন। এ ছাড়া মহাসড়কে ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রাখায় যানবাহনের চাপ অনেকটা কম। ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তিহীন মহাসড়ক নিশ্চিত করতে আমাদের হাইওয়ে পুলিশ কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X