ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে সড়কেই উল্টে গেলো বাস, অতঃপর...

দুর্ঘটনায় কবলিত বাস। ছবি : কালবেলা
দুর্ঘটনায় কবলিত বাস। ছবি : কালবেলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জে দিগন্ত পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

রোববার (১৬ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, জুয়েল বড়ুয়া (৪৫), তার স্ত্রী টিকলি বড়ুয়া (৪০), আমির আলী (৩৫), তার স্ত্রী মুর্শেদা বেগম (৩২), সোহেল (২০), জুয়েল (৮), সালমা (১৮), রাকিব (১৮), হেলাল মিয়া (২৬), সাইফুল (২৩), দুলাল মিয়া (৪৮), আলেয়া বেগম (৪০), আবদুল করিম (৩০), কিরণসহ (২৮) অন্তত ২০ জন। তাদের মধ্যে বেশিরভাগই সিলেটের হবিগঞ্জ, মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে দিগন্ত পরিবহনের বাসটি। দুপুর সাড়ে ১২টার দিকে মুহুরীগঞ্জ ব্রিজে উঠার আগে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

মুর্শেদা বেগম নামের এক যাত্রী বলেন, হঠাৎ বিকট শব্দ শুনে ঘুম ভেঙে যায়। এরপর কিছু বুঝে উঠার আগেই দেখি বাসটি উল্টে ছেঁচড়াচ্ছে। আমার ডান হাতের একটি অংশ ভেঙে গেছে। শরীরের বিভিন্ন স্থানে কেটে গেছে।

আরেক যাত্রী শহীদ মিয়া বলেন, বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন চালক। ফেনীর মুহুরীগঞ্জ ব্রিজ এলাকায় একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সড়কের ওপর উল্টে যায়। গাড়িতে বিভিন্ন বয়সী ৪০-৪৫ জন যাত্রী ছিলেন। সবাই কমবেশি আহত হয়েছেন।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক মো. সুজন বলেন, বাস দুর্ঘটনায় আনুমানিক ২০-২৫ জন হাসপাতালে এসেছেন। এদের শরীরের বিভিন্ন স্থানে কাটাছেঁড়া ও ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ফাজিলপুর হাইওয়ে থানার ওসি রাশেদ খান চৌধুরী বলেন, আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

১০

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

১১

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

১২

‘যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না’

১৩

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

১৫

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

১৬

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

১৭

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

১৮

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

১৯

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

২০
X