গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ০৮:২২ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৪, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বর্তমান সরকারের সময় আলেম-ওলামারা নির্যাতিত : টুকু

মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

বর্তমান সরকারের সময় আলেম-ওলামারা নির্যাতিত। সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলায় বহু আলেম ওলামাকে কারাবরণ করতে হয়েছে। এখনও অনেক আলেম কারাগারে বন্দি রয়েছেন।

মঙ্গলবার (১৮ জুন) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নে গুলিপেচা গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে বিএনপির প্রচার সম্পাদক ও যুবদলের সদ্য সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এসব কথা বলেন।

সম্প্রতি উপজেলার হেমনগর ইউনিয়নে নিজের গ্রামের বাড়িতে যান টুকু। সেখানে তার বাবা-মার কবর জিয়ারত করেন এবং বাড়ির সামনের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।

যুবদলের সদ্য সাবেক এই সভাপতি বলেন, বর্তমান ভয়াবহ দুঃশাসনের কারণে এবারের ঈদও ভালোভাবে করতে পারেনি মানুষ। সরকারের সীমাহীন লুটপাটের কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। অন্য দিকে লুটেরাদের সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন। মানুষ এখন চরম অর্থকষ্টে দিনাতিপাত করছে। অনেক মানুষ কোরবানি দিতে পারেনি। এ অবস্থা থেকে বাঁচতে হলে সবাইকে দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা যুবদলের সভাপতি রাশেদুল আলম রাশেদ, টাঙ্গাইল জেলা বিএনপি ছাত্রদলের সভাপতি শুভ, গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান। আরও উপস্থিত ছিলেন গোপালপুর ও ভূঞাপুরের বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৬৬ বিলিয়নে

ইরানের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত বেড়ে ৭

আর্জেন্টিনার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ

বিশ্বকাপ ফাইনালে পরা পেলের জার্সি বিক্রি ৬০ কোটি টাকায়

ভুয়া আয়কর কর্মকর্তাকে ৬ মাসের কারাদণ্ড

আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ভারতের বান্দা / পৃথিবীর সবচেয়ে উষ্ণ শহরে জীবন কেমন

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

১০

থানায় সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পায়: আইজিপি

১১

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

১২

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

১৩

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১৪

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

১৫

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

১৬

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

১৭

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

১৮

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

১৯

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X