কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০৩:৪৭ এএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে তিস্তা নদীতে নৌকা ডুবে শিশুর মৃত্যু, নিখোঁজ ৮

উলিপুরের সাদুয়া দামেরহাট এলাকায় তিস্তা নদীতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা
উলিপুরের সাদুয়া দামেরহাট এলাকায় তিস্তা নদীতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর কয়েক দিনের টানা ভারি বৃষ্টিপাতের কারণে তিস্তা ও দুধকুমারের পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাবার কারণে প্রবল স্রোতের বেগে কুড়িগ্রামের উলিপুরের সাদুয়া দামেরহাট এলাকায় তিস্তা নদীতে ২৬ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে।

বুধবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ১৭ জন জীবিত উদ্ধার হলেও এ ঘটনায় এখন পর্যন্ত একজন শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আরও ৮ জন নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়াদের মধ্যে শরীফা বেগম (৩৫) বলেন, আমরা সবাই আত্মীয়ের বাসায় দাওয়াত খেয়ে ফিরছিলাম। নয়শএকর এলাকায় সোলার প্যানেল এরিয়ায় পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পরে নৌকাটি। পরে ঘূর্ণিপাকে পড়ে মুহূর্তেই ডুবে যায় নৌকাটি। সাঁতরে অনেকেই তীরে উঠে যায়।

উলিপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. আব্বাস উদ্দিন বলেন, নৌকা ডুবির ঘটনা শোনার পর আমরা উদ্ধার চালাই। মোট ২৬ জন যাত্রীর মধ্যে শুরুতে ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে রাত ১টা পর্যন্ত একজন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও ৮ জন নিখোঁজ রয়েছেন, উদ্ধার কাজ চলছে।

কুড়িগ্রাম সিভিল সার্জন ডাক্তার মঞ্জুর-ই মোরশেদ কালবেলাকে জানান, এখন পর্যন্ত উলিপুর উপজেলা হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন, তারা মোটামুটি ভালো আছেন।

উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা বলেন, তিস্তায় প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। নিহত শিশুটির এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি। আমরা ঘটনাস্থলে আছি, উদ্ধার কাজ চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X