সাইদুর রহমান, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বৈরী আবহাওয়া উপেক্ষা করে পর্যটকদের বাঁধভাঙা উল্লাস

ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের আগমনে মুখরিত কুয়াকাটা সমুদ্রসৈকত। ছবি : কালবেলা
ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের আগমনে মুখরিত কুয়াকাটা সমুদ্রসৈকত। ছবি : কালবেলা

ঈদের ছুটিকে কেন্দ্র করে সমুদ্রসৈকত কুয়াকাটা এখন পর্যটকদের আগমনে মুখরিত। গতকাল সকাল থেকেই সৈকতে এ সব পর্যটকের আগমন ঘটে। আগতরা বৈরী আবহাওয়া উপেক্ষা করে সৈকতের বালিয়াড়িতে ছোট বড় আছড়ে পড়া ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছেন। এ যেন বৃষ্টিবিলাস। ছোট বড় সবাই আনন্দে মেতে উঠছে। অবিরাম বৃষ্টি আর জোয়ারের ঢেউ, এ যেন অন্যরকম সৈকত।

অনেকে সৈকতের বেঞ্চিতে বসে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন। এ ছাড়া তিন নদীর মোহনা, লেম্বুর বন, ঝাউবাগান ও গঙ্গামতি সৈকতসহ সব পর্যটন স্পটে রয়েছে এখন পর্যটকদের বাড়তি উপস্থিতি। পর্যটকদের ভিড়ে বুকিং বেড়েছে আবাসিক হোটেল-মোটেলগুলোতে। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। আগতদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, নৌপুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে।

ঢাকা থেকে আগত পর্যটক মো. বায়জিদ বলেন, আবহাওয়া খারাপ হলেও উপভোগে ঘাটতি হয়নি বরং বড় বড় ঢেউ আমাকে মুগ্ধ করেছে।

খুলনার পর্যটক সায়মুন বলেন, আজকেই প্রথম কুয়াকাটায় আসলাম। এত এনজয় করলাম যা বহুদিন মনে থাকবে। তবে বিচটা ভয়ানক। জিও ব্যাগে ব্যথা পেয়েছি। এগুলো অপসারণ করা দরকার।

ঝিনুক ব্যবসায়ী রহমান বলেন, বিক্রি কিছুটা বেড়েছে। আবহাওয়া ভালো হলে বিক্রির পরিমাণটা আরও বেশি হতো।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। লেম্বুরবন থেকে রামনাবাদ চ্যানেল পর্যন্ত বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকবে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। পর্যটকদের সেবায় জল ও স্থলপথে সার্বক্ষণিক নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহীদদের স্মরণে ভাসানী জনশক্তি পার্টির মাসব্যাপী কর্মসূচি

রামিসার মায়ের চিকিৎসায় পাশে থাকার আশ্বাস ডা. রফিকের

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফিরল ফ্রান্স

বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ 

সামার ২০২৬ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানালো সাউথইস্ট ইউনিভার্সিটি

স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

স্পাইডারম্যানের সঙ্গে মেসির জুটি, নেটদুনিয়ায় ঝড়

‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’

চীনে সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন রাশিয়ার সেনারা, গোপন নথি ফাঁস

বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা

১০

ঢাকা-১৫ আসনের সমস্যা সমাধানে এক মঞ্চে সরকারি ও বিরোধী দল

১১

জুলাইতে আসছে ১১ কার্গো এলএনজি

১২

নৌপরিবহন প্রতিমন্ত্রী / দৌলতদিয়া ঘাটে বাঁশের ব্যবহার অনিয়ম নয়, নকশার অংশ

১৩

স্ত্রীর সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় প্রাণ দিলেন স্বামী

১৪

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

১৫

গাঙ্গুয়ার সাত বছরের লড়াই

১৬

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

১৭

ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা হলো, জানলেন প্রধানমন্ত্রী

১৮

পোড়া মবিলের চুলা বিক্রি ও ব্যবহার বন্ধে হাইকোর্টের রুল

১৯

আগামী চার বছর নিরাপদ ব্রাজিলের যে বিশ্বরেকর্ড

২০
X