সিলেট ব্যুরো
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ
সিলেটে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘মিটামইন সড়ক দিয়ে পানি পারাপারের ব্যবস্থা নেওয়া হবে’

সিলেটের টুকেরবাজার এলাকার শাদীখাল পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। ছবি : কালবেলা
সিলেটের টুকেরবাজার এলাকার শাদীখাল পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ইটনা-অষ্টগ্রাম-মিঠামইনের অল-ওয়েদার সড়কের কারণে পানি আটকে গেলে তা নামানোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

তিনি বলেন, কিশোরগঞ্জের মিটামইন সড়ক দিয়ে পানি পারাপারের জন্য ব্যবস্থা গ্রহণ করছে সরকার।

বৃহস্পতিবার (২০ জুন) সিলেট নগরীর ৩৯নং ওয়ার্ডের টুকেরবাজার এলাকার শাদীখাল পরিদর্শনকালে এসব কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমরা আগাম বন্যা পরিস্থিতি রুখতে সুরমা নদী খননের ব্যবস্থা গ্রহণ করছি।

পানিসম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, সিলেট নগরকে আগাম বন্যার কবল থেকে রক্ষা করতে সুরমা নদী ড্রেজিং করা হবে। এজন্যে দেশের ৯টি স্থানে ড্রেজিং স্টেশন তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, নদীতে পলিমাটি থাকার ফলে এর আগেও ড্রেজিং কাজ ব্যাহত হয়েছিল। উজান থেকে আসা পানির বিভিন্ন পলিমাটিও আসে সে পলিমাটি নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে। প্রকৌশলীদে সঙ্গে আলাপ করেছি দ্রুত সুরমা নদী ড্রেজিং ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে নদীভাঙন, পলিমাটি অপসারণে নিয়মিত নদী খনন করা হবে।

এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, সিলেট জেলা প্রশাসন কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে হামলায় আহত যুবকের মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

ফাঁকি দিয়ে শহরে বদলি নেওয়া শিক্ষকদের গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী 

চট্টগ্রামে সনদহীন কারখানার অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের বিস্তার, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা

তারেক রহমান ইংল্যান্ডের সমর্থক, আর্জেন্টিনার সমর্থন ছাড়লেন নয়ন

সংসদে হাসনাত আবদুল্লাহ / ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব

স্বজন হারিয়েও বিচার না পেয়ে বিএনপি ছাড়লেন এক কর্মী  

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু 

টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদার / বাংলাদেশ-চীনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

১১

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

১২

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

১৩

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

১৪

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

১৫

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

১৬

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

১৭

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

১৮

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১৯

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

২০
X