নীলফামারী ও ডিমলা প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৪, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ডিমলায় বুড়ি তিস্তা নদীর বাঁধে ভাঙন, পানিবন্দি ২ শতাধিক পরিবার

ডিমলায় বুড়ি তিস্তা নদীর বাঁধ ভেঙে একটি ইউনিয়নের দুটি গ্রাম প্লাবিত। ছবি : কালবেলা
ডিমলায় বুড়ি তিস্তা নদীর বাঁধ ভেঙে একটি ইউনিয়নের দুটি গ্রাম প্লাবিত। ছবি : কালবেলা

উজানের ঢল আর ভারি বর্ষণে নীলফামারীর ডিমলায় বুড়ি তিস্তা নদীর বাঁধ ভেঙে একটি ইউনিয়নের দুটি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে দুই শতাধিক পরিবার। এ ছাড়াও পানিতে নিমজ্জিত হয়েছে সহস্রাধিক বিঘা আবাদি জমি।

স্থানীরা জানান, উজানের ঢল আর ভারি বৃষ্টিপাতে বৃহস্পতিবার ভোরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা গ্রামে বুড়ি তিস্তা নদীর মূল বাঁধে ভাঙন দেখা দেয়। এসময় বাঁধের অন্তত ২০০ মিটার অংশ বিধ্বস্ত হয়ে পানি প্রবেশ করে নিজ সুন্দরখাতা, মাঝিয়ালীর ডাঙ্গা গ্রামের ১০টি মহল্লায়। এতে করে এসব গ্রামে শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ে। পানিতে তলিয়ে গেছে ৩০০ একর আবাদী জমি। এসব জমির আমন বীজতলা, মরিচ ও পাটসহ অন্যান্য ফসল নষ্ট হয়েছে।

নিজ সুন্দরখাতা গ্রামের গ্রামের কৃষক হাবিবুর রহমান জানান, গ্রামের বুড়ি তিস্তা নদীর মূল বাঁধটি নির্মিত হয় ষাটের দশকে। এরপর থেকে আর সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থান দুর্বল হয়ে পড়ে। এ কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে বাঁধটি সংস্কারের দাবি জানিয়ে আসছিল।

এরইমধ্যে উজানের ঢল আর ভারি বৃষ্টিপাতে বৃহস্পতিবার ভোরে বাঁধের ২০০ মিটার অংশ ভেঙে গিয়ে নিজ সুন্দরখাতা ও মাঝিয়ালীর ডাঙ্গা গ্রামের ১০টি মহল্লায় প্লাবিত হয়। এতে দুই শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ে। এ ছাড়াও পানিতে তলিয়ে গেছে ৩০০ একর আবাদী জমি। এসব জমির আমন বীজতলা, মরিচ ও পাটসহ অন্যান্য ফসল নষ্ট হয়েছে।

তিনি বলেন, অনেক পুরোনো ওই বাঁধটি শুধু সংস্কার করলেই হবে না। গ্রামতে একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে গ্রামের মানুষের ঘরবাড়ি, ফসল ক্ষেত, আবাদী জমি ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের সুদৃষ্টি চাই আমরা গ্রামবাসী।

একই গ্রামের কৃষক কৃষক আব্দুল মজিদ বলেন, ‘শুধু বাঁধ ভেঙেই নয়, নদীতে ঢলের পানি আসায় বিভিন্ন স্থানে বাঁধ উপচে পানি প্রবেশ করছে গ্রামে। দ্রুত মেরামত করা না হলে পানি জমে থাকা জমিতে আবাদ করা সম্ভব হবে না। আবাদ করতে না পারলে অনেক কৃষক পরিবার সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়বে’।

ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার আলী জানান, বুড়ি তিস্তার নদীর বাঁধ ভেঙে নিজ সুন্দর খাতা গ্রামের প্রায় এক হাজার বিঘা আবাদি জমি পানিতে তলিয়ে গেছে। এতে করে মাঠে থাকা আমন ধানের বীজতলা, পাট ও মরিচসহ অন্যান্য ক্ষেত পানিতে তলিয়ে গেছে। ক্ষতির পরিমাণ নিরুপণে কাজ চলছে।

নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌমলী মো. আতিকুর রহমান বলেন, ‘বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের কিনা সে বিষয়ে কাগজপত্র যাচাই করা হচ্ছে। ভারি বর্ষণ অব্যাহত থাকায় ভাঙা অংশসহ বাঁধ উপচে গ্রামে পানি প্রবেশ করছে। এতে করে ৩০০ একর আবাদী জমি পানির নিচে তলিয়ে গেছে। বিষটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভাঙা অংশে পানির স্রোতে বেশি থাকায় মেরামত করা যাচ্ছে না এই মুর্হুতে। পানির স্রোত কমলেই বালির বস্তা ফেলে ভাঙা অংশ মেরামত কাজ শুরু হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X