কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০৯:৩২ এএম
আপডেট : ২৩ জুন ২০২৪, ১০:২৮ এএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে আগুনে পুড়ল ৪টি ঝুট গুদাম

কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা
কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ জুন) রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৪টি গুদাম ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের ১০নং ওয়ার্ডের কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের ব্যাপকতা বাড়তে থাকায় পরবর্তীতে সারাবো মডার্ন ফায়ার স্টেশনের দুটি ও ভোগড়া বাইপাস মডার্ন ফায়ার স্টেশনের দুটিসহ মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে তাদের সম্মিলিত চেষ্টায় ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আবদুল্লাহ আল আরেফিন আরও বলেন, আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১০

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১১

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১২

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৩

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৪

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১৫

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১৬

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১৭

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১৮

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৯

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২০
X