কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

রাসেলস ভাইপার ধরে প্লাস্টিকের কৌটায় ভরলেন কৃষক

কৌটায় রাখা রাসেলস ভাইপার সাপ। ছবি : কালবেলা
কৌটায় রাখা রাসেলস ভাইপার সাপ। ছবি : কালবেলা

পটুয়াখালীর কলাপাড়ায় নুর হাওলাদার নামে এক কৃষকের পুকুরের জালে পাঁচ ফুট দৈর্ঘ্যের রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছে।

সোমবার (২৪ জুন) বেলা ১১টায় উপজেলার ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রাম থেকে ওই সাপটি উদ্ধার করা হয়।

জানা গেছে, কৃষক নুর হাওলাদারের পুকুরের ওপর পাতা জালে আটকে যায় সাপটি। পরে ওই লাঠি দিয়ে আঘাত করে ওই সাপটিকে আহতাবস্থায় প্লাস্টিকের বড় কৌটায় জীবিত সংরক্ষণ করেন। এ সময় সাপটিকে এক নজর দেখতে ভিড় জমান ওই এলাকার উৎসুক জনতা।

তবে সাপটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা।

কৃষক নুর হাওলাদার বলেন, সাপটি আমাদের জালে আটকা পড়ার বিষয়টি আমার স্ত্রী প্রথমে দেখে। পরে আমাকে জানালে আমি এটি উদ্ধারের চেষ্টা করি। এ সময় আমার স্ত্রীর কথায় সাপটির ওপর লাঠি দিয়ে বেশ কয়েকটি আঘাত করি। তবে এটি এখনো জীবিত আছে। এরপর একটি প্লাস্টিকের কৌটায় সংরক্ষণ করেছি। তবে বন বিভাগ বা কেউ সুস্থ করে এটিকে বনে অবমুক্ত করে দিতে পারলে তাকে দিয়ে দেব।

সাপটি দেখতে আসা নয়াকাটা গ্রামের শাহিন চৌকিদার বলেন, এই প্রথমবারের মতো রাসেলস ভাইপার সাপ দেখলাম। এর আগে ইউটিউব ও ফেসবুকে এই সাপের ছবি দেখেছি। এটি একটি বিষাক্ত সাপ।

তারিকাটা গ্রামের ইউসুফ ভূইয়া বলেন, ‘আমি রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছে শুনে এখানে দেখতে আসলাম। সাপটি দেখতে সুন্দর হলেও এটি তীব্র বিষধর সাপ। আমার মতো এখানে শত শত মানুষ সাপটিকে এক নজর দেখতে এসেছেন। তবে সাপটিকে মারা ঠিক হয়নি। এটা অনেকটা আহত। বাঁচানো যায় কিনা সন্দেহ রয়েছে। সাপটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্তের অনুরোধ জানাচ্ছি।’

এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য বায়জিদ মুন্সী বলেন, আমাদের একটি টিম ঘটনাস্থল যাচ্ছে। সাপটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বন বিভাগে হস্তান্তর করবো।

তিনি আরও বলেন, সবাইকে সাপ দেখে আতঙ্কিত না হয়ে আমাদের খবর দেওয়ার অনুরোধ জানাচ্ছি। সর্প দংশনের শিকার হলে নিকটস্থ সরকারি হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। এ ছাড়া সাপ ধরার রেসকিউ টিমের সদস্যদের খবর দিলেও হবে। সাপ আসলে আমাদের জীববৈচিত্র্যের জন্য অনেক উপকারী বন্ধু, যা খাদ্যশৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবির সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য

বিশ্বকাপের মাঝেই ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

নিজের বায়োপিক দিয়েই পর্দায় ফিরতে চান পপি

কুমিল্লায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ 

৩৭ লাখ টাকার ইয়াবাসহ কারবারি আটক

আজই ব্রাজিলের সিংহাসন দখলে নিবে জার্মানি?

মা-বোনসহ ঢাবির ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নিহত

হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন সতর্কতা জারি

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬৪, আহত এক হাজার

ড্রেসিংরুম ব্যবহার করতে পারবেন না সূর্যবংশী, প্রকাশ্যে এল আসল কারণ

১০

শাহ্‌ সিমেন্ট রেডি মিক্স কংক্রিট: পরিবেশ সচেতন নির্মাণকে এগিয়ে নেওয়ার পথে

১১

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ

১২

ব্যর্থতার ইতিহাস পেছনে ফেলে ফিরছে সুপারগার্ল

১৩

পেশাদারিত্বের মর্যাদা ও গলফের উন্নয়ন চাই: ডা. আফশান

১৪

দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

১৫

বজ্রপাতে কলেজছাত্রীসহ নিহত ২

১৬

কী ঘটেছিল কারবালায়?

১৭

জাবিতে খেলা দেখা নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ২ 

১৮

আগামীতে মহামারি ঠেকাতে পারে এআইয়ের ‘মাস্টার কি’: গবেষকরা

১৯

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

২০
X