নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০৪:৩০ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৪, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

জল্লাদ শাহজাহান মারা গেছেন

জল্লাদ শাহজাহান ভূঁইয়া। ছবি : সংগৃহীত
জল্লাদ শাহজাহান ভূঁইয়া। ছবি : সংগৃহীত

৪৪ বছর কারাভোগ শেষ মুক্তি পাওয়া জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। সোমবার (২৪ জুন) ভোর ৫টা ৩০ মিনিটে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল তিনি মারা যান।

ডিএমপির তেজগাঁও জোনের শেরে-বাংলা নগর থানার এসআই মশিউর আজম বিষয়টি নিশ্চিত করে জানান, সাভারের হেমায়েতপুরের জাদুরচর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন শাহজাহান। রোববার রাত সাড়ে ৩টার দিকে বুকে ব্যথা শুরু হলে তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

তিনি জানান, শাহজাহানের বোন ফিরোজা বেগম হাসপাতাল থেকে মরদেহ গ্রহণ করেছেন। আইনগত কার্যক্রম শেষে শাহজাহানের মরদেহ নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী গ্রামে দাফন করা হবে জানান তিনি।

শাহজাহান ভূঁইয়ার জন্ম নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী গ্রামে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করে স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। হত্যা ও অস্ত্র মামলায় তাঁর ৪২ বছরের সাজা হয়েছিল। ফাঁসি কার্যকর ও অন্যান্য কারণে তাঁর সাজার মেয়াদ কমিয়ে ৩২ বছর করা হয়। কারাগারের নথি অনুসারে, ১৯৯২ সালের ৮ নভেম্বর ডাকাতির জন্য ১২ বছর এবং ১৯৯৫ সালের ১৯ সেপ্টেম্বর অপর একটি মামলায় ডাকাতি ও হত্যার জন্য ৩০ বছরের কারাদণ্ড হয় তার। এ ছাড়া, উভয় রায়ে তাকে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড হয় তার।

শাহজাহান দাবি করেন তিনি আরও বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। তবে, জেলের রেকর্ডে এই সংখ্যা ২৬।

২০২৩ সালের ১৮ জুন তিনি কারাগার থেকে মুক্তি পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র / প্রথমবার বিদ্যুৎ উৎপাদনে কয়লাকে টপকাল সৌরশক্তি

অন্তরের লাশ জোর করে হস্তান্তরের অভিযোগ, পুলিশ বলছে ‘না’

সৌদিতে কয়েক টন মাদকদ্রব্য জব্দ

সোমবার ঢাকায় ‘শানে সাহাবা কনফারেন্স’

কেইনকে ‘কালো জাদু’ থেকে মুক্ত করলেন সেই তান্ত্রিক

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

উত্তরায় ব্যবসায়ীদের নিয়ে ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাবের ‘ফাউন্ডারস কানেক্ট’

গবেষণা দক্ষতা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’

চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের যুগপূর্তি : জন্মগত শিশু হৃদরোগী চিকিৎসায় হাসপাতাল গড়ার উদ্যোগ

১০

ঢাকার মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

১১

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

১২

প্রধানমন্ত্রীর বার্ষিক প্রতিবেদন ঘিরে জর্জিয়ার পার্লামেন্টে হাতাহাতি

১৩

চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭

১৪

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৫

লক্ষ্মীপুরে ৪ খুন: অভিযুক্ত অন্তরের লাশ নিতে চায়নি স্বজনরা

১৬

কিছু সমীকরণ মিললেই শেষ ৩২-এ খেলতে পারে ইরান

১৭

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অনুষ্ঠানে সেতুমন্ত্রী / ডিজিটাল প্ল্যাটফর্মই এখন তথ্য গ্রহণের প্রধান মাধ্যম

১৮

পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

১৯

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

২০
X