চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে অস্ত্র মামলায় একজনের ১৭ বছর কারাদণ্ড

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

অস্ত্র উদ্ধারের মামলায় চট্টগ্রামে এক ব্যক্তিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৪ জুন) চট্টগ্রাম নবম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুর হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামি আবুল খায়ের পলাতক থাকায় রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না। পরে আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ইফতেখার সাইমুল চৌধুরী জানান, ‘অস্ত্র রাখার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আবুল খায়েরকে অস্ত্র আইনের দুটি আলাদা ধারায় ১০ বছর ও ৭ বছর করে কারাদণ্ডাদেশ দেন বিচারক। উভয় সাজা একসঙ্গে চলবে।’

আদালত সূত্র জানায়, ২২ বছর আগে আসামি আবুল খায়েরের হেফাজত থেকে একটি পলিথিনের ব্যাগে ২টি দেশীয় তৈরি এলজি ও ১০টি বন্দুকের কার্তুজ উদ্ধার করে ফটিকছড়ি থানা পুলিশ। সে সময় ওই থানার তৎকালীন এক এসআই বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ৬ জনের সাক্ষ্য শেষে সোমবার রায় ঘোষণা করেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

১০

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

১১

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১২

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

১৩

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

১৪

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১৫

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১৬

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৮

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৯

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

২০
X