জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার ২৯টি জীবিত বাচ্চাসহ পাওয়া গেল রাসেলস ভাইপার

২৯টি বাচ্চাসহ রাসেলস ভাইপার সাপ। ছবি : কালবেলা
২৯টি বাচ্চাসহ রাসেলস ভাইপার সাপ। ছবি : কালবেলা

নীলফামারীর জলঢাকায় একটি রাসেলস ভাইপার ধরা পড়ায় এলাকাজুড়ে আতংক বিরাজ করছে। সোমবার (২৪ জুন) সকাল ১১টায় উপজেলার কৈমারী ইউনিয়নের আলশিয়া পাড়া তিস্তার বাঁধে একটি নৌকার নিচ থেকে রাসেলস ভাইপার সাপটির দেখা মেলে।

পরে স্থানীয়রা খোঁচা দিয়ে সাপটিকে মেরে ফেলেছে। সাপটিকে মেরে ফেলার পর সাপটির পেট থেকে একে একে ২৯টি বাচ্চা বের করা হয়। তবে সাপটি মেরে ফেললেও উপজেলার সর্বত্র সাধারণ মানুষের মধ্যে রাসেলস ভাইপার সাপের আতংক দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় বেশ কয়েক দিন ধরে উপজেলার তিস্তা তীরবর্তী চরাঞ্চলে বসবাস করা মানুষেরা নৌকা ব্যবহার করতে পারেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খবরে এ সাপের আতংকে সজাগ রয়েছেন নদী তীরবর্তী মানুষজন। তবুও জীবন-জীবিকার তাগিদে নৌকা সরাতে গেলে ফুঁসে ওঠে একটি সাপ। তারপর খোঁচা, বল্লম নিয়ে সাপটিকে আঘাত করলে সাপটি মারা যায়। পেটের ভেতর কিছু নড়াচড়া করতে দেখে সাপটির পেট কেটে ফেলা হয়। পেট কাটতেই বেরিয়ে আসে ২৯টি তাজা বাচ্চা। যা রীতিমতো আতংকিত করেছে স্থানীয় বাসিন্দাদের।

নৌকার মালিক মো. তাজমুল হোসেন বলেন, নৌকা সরাতে গেলে একটি সাপ বেরিয়ে আসে। দুই-তিনজন মিলে তাকে মেরে ফেলি। তারপর পেট কেটে ২৯টি বাচ্চা বের করা হয়। বাচ্চাগুলো জীবিত ছিল।

রহমতুল্লাহ নামের একজন জানান, এলাকাবাসীর সহযোগিতায় একটি সাপ মেরে ফেলি। পরে শুনলাম এটি নাকি রাসেলস ভাইপার সাপ।

কৈমারী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. হাফিজুল ইসলাম (হাফি) তার এলাকায় রাসেলস ভাইপার সাপ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, শোনামাত্রই সবাইকে কল দিয়েছি। আমি নিশ্চিত এটা রাসেল ভাইপার সাপ। উপজেলা বন কর্মকর্তাকে কল দিয়েছি কিন্তু কেউ আসেনি। যেহেতু এলাকার মানুষ আতংকিত তাই এ বিষয়ে সচেতন থাকার জন্য জনসাধারণকে পরামর্শ দিয়েছি।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসুর রহমান জানান, বিষয়টি তিনি অবগত নন।

জলঢাকা উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ জোবায়ের আলমের মোবাইল ফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রতিনিধি পাঠাচ্ছেন বলে ফোন কল কেটে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : বাবুল

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

কমলো স্বর্ণের দাম, ভরি কত

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১০

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১১

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১২

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১৩

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

১৪

নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু

১৫

ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া

১৬

২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন

১৭

বিএনপির কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

১৮

ভারতের জন্য দুঃসংবাদ

১৯

১৭৬টি হাইড্রোলিক হর্ন জব্দ

২০
X