ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০৩:০২ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগের দুগ্রুপের সংঘর্ষে আহত ৭

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। ছবি : কালবেলা

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মীনগ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ওই গ্রামের হবিবর সরদার, রাব্বি বিশ্বাস, রাতুল শেখ, মধু শেখ, আন্নু শেখ, বিপুল শেখ ও রহিমা খাতুন। আহতদের মধ্যে রাতুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আওয়ামী লীগ নেতা রঞ্জু মেম্বার ও মধু শেখের মধ্যে বিরোধ চলে আসছিল। বর্তমানে মধু শেখের গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন সুমন মৃধা। সন্ধ্যায় সুমন মৃধার লোকজনের সঙ্গে অপর গ্রুপের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে সুমন মৃধার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রঞ্জু মেম্বারের লোকজনের ওপর হামলা চালায়। পরে সে সময় রঞ্জু মেম্বারের লোকজন প্রতিরোধ গড়ে তুললে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্থানীয় আওয়ামী লীগ নেতা সুমন মৃধা কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক রাজীব কুমার চক্রবর্তী বলেন, আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এর মধ্যে একজনের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা ঝিনাইদহ সদর, শৈলকুপা ও মাগুরার শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারে সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১১

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১২

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৩

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৪

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৫

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৬

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৭

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৮

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৯

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

২০
X