ভেদরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৯:৪৩ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

জীবিত হালিমাকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতা অন্যের নামে বরাদ্দ

ভাতার কার্ড বন্ধ করতে মৃত দেখানো হালিমা বেগম। ছবি : কালবেলা
ভাতার কার্ড বন্ধ করতে মৃত দেখানো হালিমা বেগম। ছবি : কালবেলা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুরে হালিমা বেগম (৮১) নামে এক বৃদ্ধাকে মৃত দেখিয়ে তার বয়স্ক ভাতার কার্ড বাতিল করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন : বিয়ে না করলে মিলবে ভাতা!

হালিমা জানান, বিগত পাঁচ মাস ধরে তিনি বয়স্ক ভাতা থেকে বঞ্চিত। ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কোরালতলী গ্রামে এ ঘটনা ঘটেছে। এ বিষয় ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী হালিমা বেগমের পরিবার।

অপরদিকে তার নাম পরিবর্তন করে পারুল বেগম (৫৫) নামে অন্যজনকে বয়স্ক ভাতার কার্ড বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মেম্বার জাহাঙ্গীর দালালের বিরুদ্ধে।

ভুক্তভোগী হালিমা কালবেলাকে বলেন, ‘বয়স্ক ভাতার কার্ড পাওয়ার পর থেকে প্রতি তিন মাস অন্তর অন্তর ১ হাজার ৫০০ টাকা করে পাচ্ছিলাম। কিন্তু গত তারিখে আমার টাকার কোনো মেসেজ না আসায় উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে জানতে পারি আমাকে মৃত দেখিয়ে পারুল বেগম নামের একজনকে ভাতার কার্ড করে দিয়েছেন মেম্বার জাহাঙ্গীর।

তিনি আরও বলেন, ‘আমি জীবিত থাকার পরও মেম্বার জাহাঙ্গীর আমাকে মৃত দেখাল, এটা আমি জানি না। আমি গরিব মানুষ। এক ছেলে প্রতিবন্ধী, কোনো রকম খেয়ে না খেয়ে দিন কাটে। এই টাকা দিয়ে ওষুধ খেয়ে বেঁচে আছি। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।’

এ বিষয়ে ইউপি মেম্বার জাহাঙ্গীর বলেন, ‘ভুলবসত এটা হয়েছে, আমি নতুন করে হালিমার নামে বিধবা ভাতার ব্যবস্থা করে দিব। আমি একটু বিজি আছি, আপনার সঙ্গে পরে কথা বলব।’

আরও পড়ুন : তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে ভাতা ও নাগরিক সুবিধা দিতে আইনি নোটিশ

রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব সিকদার বলেন, জীবিত মানুষ মৃত দেখিয়ে ভাতার কার্ড পরিবর্তনের বিষয়ে আমি কিছুই জানি না। তবে মেম্বার যদি করে থাকেন, তাহলে খুবই খারাপ করেছে। আমি মেম্বারের সঙ্গে কথা বলে আপনাকে জানাব।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বিষয়টা সম্পর্কে অবগত নই। তবে কেউ যদি নাম পরিবর্তন করে তাহলে চেয়ারম্যানের রেজুলেশন লাগে। যদি মেম্বার এমন কাজ করে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট হাতে পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X