কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৫:১৭ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

১১৩ কোটি টাকার অবৈধ সম্পদ, স্বাস্থ্যের সেই আবজালের জামিন মেলেনি 

আবজাল হোসেন। ছবি : সংগৃহীত
আবজাল হোসেন। ছবি : সংগৃহীত

১১৩ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৪২৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষক কর্মকর্তা আবজাল হোসেনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১০ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন। তবে এ মামলায় আবজালের স্ত্রী রুবিনা খানম পলাতক রয়েছে।

এ বিষয়ে দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন বলেন, এ মামলায় কারাগারে আটক আসামি আবজালের জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেছেন। মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-১০ বদলি করা হয়েছে। আগামী ১ আগস্ট ওই আদালতে অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হবে।

২০১৯ সালের ২৭ জুন আবজাল-রুবিনা দম্পতির বিরুদ্ধে দুদকের উপপরিচালক তৌফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে গত ৬ মার্চ সহকারী পরিচালক শহিদুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন। ১১৩ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৪২৮ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকের ৬৩ হিসাবে লেয়ারিংয়ের মাধ্যমে ৩২৫ কোটি ১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

মামলার চার্জশিটে বলা হয়, আসামিরা মালেশিয়ার ৫টি ব্যাংক হিসাবে ২২ লাখ রিঙ্গিত, অস্ট্রেলিয়ার ২২টি ব্যাংক ও ৩টি প্রতিষ্ঠানে ১ কোটি ১৮ অস্ট্রেলিয়ান ডলার, কানাডায় দুটি ব্যাংকে ৫ লাখ ৬৪ হাজার কানাডিয়ান ডলার পাচার করেছেন। পাশাপাশি কানাডা থেকে অস্ট্রেলিয়ায় ৮ লাখ ৪৪ হাজার ডলার পাচার করেছেন। এর মধ্যে আবজাল মালয়েশিয়ায় ৯ লাখ ২৯ হাজার ৬৭০ রিঙ্গিত, অস্ট্রেলিয়ায় ৫৬ লাখ ৮৮ হাজার ৬৭৭ অজি ডলার এবং কানাডায় কানাডিয়ান ৩ লাখ ৮৩ হাজার ৬৫৫ ডলার পাচার করেন। আর রুবিনা মালয়েশিয়ায় ১৩ লাখ ৫১ হাজার ৫২০ রিঙ্গিত, অস্ট্রেলিয়ায় ৬১ লাখ ৪৯ হাজার ৭১৮ অজি ডলার এবং কানাডায় ৪ লাখ ৬১ হাজার কানাডিয়ান ডলার পাচার করেন।

চার্জশিটে আরও বলা হয়, দেশে আবজালের ৬ কোটি ৬৩ লাখ ৬৭ হাজার টাকার সম্পদ রয়েছে। এ ছাড়া ব্যাংকে তার অবৈধ লেনদেন ১৭ কোটি ১৭ লাখ টাকা। রুবিনার দেশে ১০৬ কোটি টাকার সম্পদ এবং ব্যাংকে অবৈধ লেনদেন ৩০৭ কোটি পাওয়া গেছে। তাদের ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত লেনদেন তদন্ত করে এসব তথ্য পাওয়া গেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

১০

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

১১

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

১২

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

১৩

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

১৫

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

১৬

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১৭

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১৮

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১৯

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

২০
X