মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে আটক আরও ৩৬ শিক্ষার্থীর জামিন

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার ৩৬ শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।

শনিবার (৩ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত পৃথক আদেশে বিভিন্ন থানার মামলায় তাদের জামিন মঞ্জুর করেন।

এর মধ্যে নিউমার্কেট থানায় গ্রেপ্তার চারজন, মিরপুর থানার পাঁচজন, হাতিরঝিল থানার তিনজন, তেজগাঁও থানার একজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার দুজন, লালবাগ থানার একজন ও বনানী থানার একজনসহ অন্যান্য থানায় গ্রেপ্তার আরও ১৯ জনকে জামিন দেওয়া হয়েছে।

এদের মধ্যে বনানী থানার সেতু ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ সোহেলকে জামিন দেওয়া হয়। অন্যরা ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কয়েকজন এইচএসসি পরীক্ষার্থীও রয়েছে বলে জানা গেছে।

আদালত সূত্র বলছে, সরকারের তত্ত্বাবধানে আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শনিবারও বিশেষ আবেদন শুনানির জন্য আদালতকে দায়িত্ব দেওয়া হয়। বিকেলে শুনানি শেষে পৃথক পৃথকভাবে এদের জামিন দেওয়া হয়। এর আগে গত শুক্রবার ঢাকায় গ্রেপ্তার ৪৩ জন হন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১০

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১১

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১২

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৩

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৪

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৫

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৬

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৭

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৮

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৯

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X