কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ১২:৪০ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নিম্ন আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের আনন্দ মিছিল

বিএনপিপন্থি আইনজীবীদের আনন্দ মিছিল। ছবি : কালবেলা
বিএনপিপন্থি আইনজীবীদের আনন্দ মিছিল। ছবি : কালবেলা

সরকার পতনের পর ঢাকার নিম্ন আদালতে বিএনপি আইনজীবীরা আনন্দ মিছিল করেছে।

মঙ্গলবার (০৬ আগস্ট) দলটি নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে এ মিছিল করেছেন। এ সময় তারা নানা স্লোগানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেন। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মহসিন মিয়া, ওমর ফারুক ফারুকী প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আবদুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক হয়েছেন মো. আনোয়ার শাহাদাতের কার্যালয়ে ও আওয়ামীপন্থি আইনজীবীদের চেম্বারে ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া ঢাকা আইনজীবী সমিতি ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে আওয়ামীপন্থি আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কার্যালয়।

প্রত্যক্ষদর্শী আইনজীবীরা বলছেন, সকাল থেকে দফায় দফায় মিছিল করেছে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা। তারা প্রত্যেকটি আদালতের ভীতরে দেয়ালে টাঙানো বঙ্গবন্ধু ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে তাতে আগুন দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে কোনো আসামিকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ।

বিএনপিপন্থি আইনজীবী তামান্না খানম বলেন, আমাদের দাবি স্বৈরাচারী শাসক শেখ হাসিনা দেশে ফিরিয়ে এনে, তাকে বিচারের আওতায় আনা। নির্ভীক নির্বিচারে ছাত্রদের ওপর তার পুলিশ বাহিনী, ছাত্রলীগ ও আওয়ামী লীগ দিয়ে গুলি করে ছাত্রসহ, সাধারণ জনগনকে হত্যার দায়ে তার প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করা। স্বৈরাচারী শাসক শেখ হাসিনা ও এই হত্যায় সহযোগী অন্যান্য সবাইকে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে৷

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১০

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১১

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১২

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৩

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৪

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৫

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৬

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৭

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৮

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৯

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

২০
X