কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

২৬ দিন বন্ধ থাকার পর খুলল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। ছবি : সংগৃহীত
বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। ছবি : সংগৃহীত

দীর্ঘ ২৬ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলেছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ৭টায় কার্যালয়ে তালা খুলে অফিস কর্মীরা নতুন করে পরিচ্ছন্নতা কাজ শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করে ওই কার্যালয়ের অফিসকর্মী সোলায়ান বলেন, ‘সকালে খোলা হয়েছে অফিসের মেইন গেইট। দীর্ঘদিন বন্ধ থাকায় অফিসে অনেক ধুলাবালি জমেছে। এগুলো পরিস্কারের কাজ চলছে। নেতারা আসবেন ঘণ্টা খানেক পর।’

সরেজমিনে দেখা গেছে, প্রায় ২৬ দিন পর কেন্দ্রীয় কার্যালয় খোলায় ভিড় করেছেন অনেক নেতা-কর্মীরা।

খুলনার শফিক উদ্দিন বলেন, সকাল ৮টায় এসেছি নিজের ঘরে। খুনি সরকার আমাদের ঘর-বাড়ি সব দখল করে রেখেছিলো। আজকে আমরা দখলমুক্ত করেছি। ওরা পালাইছে।

নিলফামারীর সাজিদা খাতুন, পেশায় গার্মেন্টস কর্মী। কেন্দ্রীয় কার্যালয়ে এসে নিজের উচ্ছাস প্রকাশ করে বলেন, আপনারা দেখেছেন রাতের অন্ধকারে বিএনপি অফিসে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়েছে। গণমাধ্যমে বলেছে যে, এখানে নাকি বোমা-ককটেল পাওয়া গেছে। আসলে গোয়েন্দারা সরকারের তল্পিবাহক হয়ে এসব করেছে। যার প্রধান পরিচালক এখন দেশ থেকে পালিয়েছে।

বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, মহাসচিব এখন গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক করবেন। এরপর সেখান থেকে কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন নেতাদের সাথে।

দীর্ঘ কয়েকবছর পর স্বশরীরে স্থায়ী কমিটি বৈঠক

এদিন সকাল সাড়ে ১০টায় তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি স্কাইপের মাধ্যমে তারেক রহমান এ বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠকে স্বশরীরে উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেলিমা রহমান। এ ছাড়াও আবদুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু সালাউদ্দিন আহমেদসহ অন্যান্যরা ভার্চুয়ালি যুক্ত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X