বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০৭:০৭ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপির মহাসমাবেশ

আরও ৩৪৫ নেতাকর্মী কারাগারে

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বিএনপির ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে গ্রেপ্তার ৩৪৫ নেতাকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন : বিএনপি আর কর্মসূচির অনুমতি চাইবে না

এর আগে গতকাল বৃহস্পতিবার বিএনপির ৪৭৩ নেতাকর্মীকে কারাগার পাঠানো হয়েছে। এ নিয়ে গত দুই দিনে মোট ৮১৮ বিএনপির নেতাকর্মীকে কারাগারে নেওয়া হয়েছে।

এদিন ঢাকার মহানগর এলাকার ৩৫টি থানায় পুরোনো বিভিন্ন রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২৭৯ জন এবং চারটি থানা থেকে সন্দেহজনক হিসেবে ফৌজদারি কার্যবিধির ১৫১ ও ১৫৪ ধারায় ৬১ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।

এ ছাড়া ঢাকা জেলার তিনটি থানা থেকে মোট ৫ জনকে আদালতে হাজির করা হয়। এসব নেতাকর্মীর পক্ষে বিএনপিপন্থি আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন : অনুমতি না পেয়েও বিক্ষোভ করল জামায়াত

আদালত সূত্রে জানা যায়, আসামিদের মধ্যে পুরোনো বিভিন্ন রাজনৈতিক মামলায় রাজধানীর রমনায় একজন, শাহবাগে ১৩ জন, ধানমণ্ডিতে তিনজন, হাজারীবাগে চারজন, যাত্রাবাড়ীতে পাঁচজন, ডেমরায় নয়জন, শ্যামপুরে ২৪ জন, কদমতলীতে ১৪ জন, পল্টনে তিনজন, সবুজবাগে চারজন, তেজগাঁওয়ে দুজন, হাতিরঝিল ১৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চলে একজন, পল্লবীতে ১৮ জন, কাফরুলে পাঁচজন, মোহাম্মদপুরে ১০ জন, আদাবরে দুইজন, গুলশানে চারজন, বনানীতে ৪০ জন, ভাটারায় একজন, বিমানবন্দরে দুজন, উত্তরখানে একজন, উত্তরা পূর্বে সাতজন, উত্তরা পশ্চিমে সাতজন, তুরাগে সাতজন, কোতোয়ালিতে দুজন, বংশালে সাতজন, লালবাগে দুজন, কামরাঙ্গীরচরে ১০ জন, কলাবাগানে চারজন, দারুস সালামে ৩২ জন, খিলগাঁওয়ে একজন, সূত্রাপুরে তিনজন, গেন্ডারিয়ায় একজন এবং ওয়ারী থানায় ১৫ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ও ১৫৪ ধারায় সন্দেহজন হিসেবে ৬১ জনকে আদালতে পাঠানো হয়।

যার মধ্যে রাজধানীর তেজগাঁও থেকে ১৩ জন, বংশালে ২২ জন, কোতোয়ালিতে ১৯ জন ও রমনা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ঢাকা মহানগর এলাকার বাইরে ঢাকা জেলার তিনটি থানা থেকে মোট পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। যার মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জে দুজন, সাভারে দুজন, আশুলিয়ায় একজন। তাদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

১০

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

১১

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১৩

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

১৪

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

১৫

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১৬

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১৭

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১৮

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১৯

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

২০
X