বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০৭:০০ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি আর কর্মসূচির অনুমতি চাইবে না

বিএনপির মহাসমাবেশে বক্তব্য দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।। ছবি: সংগৃহীত
বিএনপির মহাসমাবেশে বক্তব্য দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।। ছবি: সংগৃহীত

বিএনপি পরবর্তী কোনো কর্মসূচির জন্য আর কোনো অনুমতি চাইবে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহাসমাবেশে এ কথা জানান তিনি।

মির্জা আব্বাস বলেন, আমরা তো আর অনুমতি চাইব না। এবারও চাইনি, শুধু অবহিত করেছি।

তিনি বলেন, যারা মহাসমাবেশে এসেছে তারা কোথায় থেকেছে? হোটেলে বা আত্মীয়র বাড়িতে। যাদের আত্মীয়র বাড়ি নেই তারা ফুটপাতে থেকেছে। পুলিশ আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। আমি তাদের মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। না হলে ’৯০ এর মতো জেলের তালা ভেঙে আনব।

মানবাধিকার কর্মীদের জেলখানা পরিদর্শন করার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, দেখেন জেলখানায় কীভাবে বিএনপির নেতাকর্মীরা অসহনীয় কষ্টে আছে।

বিএনপির এ নেতা বলেন, আমরা জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি। আমরা আর অনুমতি চাইব না। দেশের যে কোনো জায়গায় গণতান্ত্রিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে আন্দোলন করব, কেউ বাধা দিতে পারবে না।

নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে আব্বাস বলেন, ‘আপনারা রোদে, বৃষ্টিতে ভিজে এখানে আছেন, জানি না কী খেয়েছেন। সেই খোঁজ আমি নিতে পারিনি। কিন্তু আপনাদের চেহারা দেখে আমি উদ্বেলিত। আপনাদের দেশে মনে হচ্ছে এই সরকারের সময় নেই। সরকারের সময় শেষ।’

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দলটির নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। নতুন কর্মসূচি অনুযায়ী, আগামীকাল শনিবার (২৯ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানী ঢাকা শহরের গুরুত্বপূর্ণ প্রবেশ পথে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করবে বিএনপি।

অন্যদিকে রাজধানী ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে আগামীকাল শনিবার (২৯ জুলাই) সকাল ১১টা থেকে ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে ১২ দলীয় জোট।

শুক্রবার (২৮ জুলাই) বাদ জুমা রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে মহাসমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এর আগে, দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।

আজ ভোর থেকেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসেন নেতাকর্মীরা। ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা আসেন। যদিও তাদের অভিযোগ রয়েছে, ঢাকার প্রবেশমুখে বাধার সম্মুখীন হতে হয়েছে তাদের। সেই বাধা উপেক্ষা করেই হেঁটে হেঁটে নয়াপল্টনে জড়ো হন তারা।

উল্লেখ্য, এর আগে রাজধানীতে ২৩ শর্তে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন ও বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১০

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১১

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১২

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৩

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৭

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৮

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৯

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

২০
X