কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপি নেতার মৃত্যু

শেখ হাসিনাসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর-১০ নম্বর এলাকায় গুলিতে ঢাকা মহানগর উত্তরের ১১নং ওয়ার্ডের বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ কবির খানকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে আব্দুল্লাহ কবিরের স্ত্রী আফসানা আক্তার ওরফে আফসানা ইসলাম মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর মডেল থানা পুলিশক অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল, ইলিয়াস উদ্দিন মোল্লা, কামাল আহমেদ মজুমদার, সাবিনা আক্তার তুহিন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান কচি, মেসবাউল হক সাচ্চু, আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, উপপুলিশ কমিশনার হারুন-অর-রশিদ, ডিআইজি হারুন-অর-রশীদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, মিরপুর জোনের ডিসি জসিম উদ্দিন, এডিসি ইমতিয়াজ মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাব্বির ও কাফরুল থানার ওসি মো. শামিম।

মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত মিরপুর-১০ নম্বর গোল চত্বর আইডিয়াল স্কুলের সামনে ছাত্র জনতাকে সাহায্য করতে যান আব্দুল্লাহ কবির।

আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে পুলিশ, র‌্যাব, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নির্বিচারে গুলি চালায়। গুলিতে আব্দুল্লাহ কবির গুলিবিদ্ধ এক ছাত্রকে সাহায্য করতে এগিয়ে যান। ওই সময় তিনি নিজেই গুলিবিদ্ধ হন।

প্রথমে তাকে মিরপুর-১৪ তে মাক্স হাসপাতালে নেওয়া হয়। পরে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। তবে লাশের ভিড় ও আহত রোগীদের ভিড়ে চিকিৎসা দিতে দেরি হওয়ায় অতিরিক্ত রক্ষক্ষরণ হয়। পরে কর্তব্যরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুণীদের সম্মান জানালে গর্বিত জাতি হবে বাংলাদেশ: মঈন খান

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে পারে, সমীকরণ কী বলছে?

সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

১১ হাজার নাবিককে উদ্ধার করতে হরমুজে চালানো হবে অভিযান

ডিসি সারওয়ারের বদলি নিয়ে যা বললেন শ্রমমন্ত্রী

১/১১ সরকারের সময়ে তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

বিরোধীরা ফ্যাসিস্ট চিন্তা-চেতনা লালন করে: রিজভী

মাদক নিয়ে বিরোধের জেরে খুন, বিকৃত করা হয় মরদেহ

রাশিয়ায় শ্রম উইং নিয়ে প্রকাশিত কালবেলার সংবাদের প্রতিবাদ দূতাবাসের

এজলাসে তিথিকে নিয়ে বিতর্ক, ইকরার আরেক বিয়ের তথ্য, আইনজীবীদের হট্টগোল 

১০

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

১১

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে ইসরায়েলবিরোধী ২ বামপন্থির জয়  

১২

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে

১৩

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

১৪

এবার মনিপুর স্কুলে শিক্ষা ক্যাডারের ৫ শিক্ষক নিয়োগ

১৫

‘মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করবে সরকার’

১৬

‘স্মরণকালের সেরা গোল’ যেভাবে কেড়ে নিল ভিএআর!

১৭

অর্থনীতিতে গতি আনতে এসএমই খাতকে চাঙ্গা করা সরকারের অগ্রাধিকার: শিল্পমন্ত্রী 

১৮

‘আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে’

১৯

দালালমুক্ত বিআরটিএ গড়তে অনড় আনসার সদস্যরা

২০
X