কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ৮৫ নেতাকর্মীকে খালাস 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ভাঙচুর ও গাড়ি পোড়ানোর দুই মামলায় বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল, রফিকুল আলম মজনুসহ দলটির ৮৫ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ ও মাহবুবুল হকের আদালত এই আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে জানান, ২০১২ ও ২০১৫ সালে শাহবাগ এবং রমনা থানায় মামলা দুটি দায়ের করা হয়। মামলা দুটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে মন্তব্য করেন বিএনপি নেতাদের এই আইনজীবী।

তিনি আরও বলেন, রাজনীতির মাঠ ফাঁকা করতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এসব মামলা করা হয়েছিল।

এদিকে আরও এক হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর আগে বেলা ১১টার দিকে তাকে আদালতে আনা হয়। এরপর তদন্ত কর্মকর্তা তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গত ২৪ আগস্ট রাজধানীর শান্তিনগরের বাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নারায়ণগঞ্জের রূপগঞ্জ, ফতুল্লা থানা ও ঢাকায় তার নামে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

১০

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১১

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

১২

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

১৩

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

১৪

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

১৫

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

১৬

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১৭

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

১৮

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

১৯

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

২০
X