বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০১:৪৭ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি জ্যাকবের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকব। পুরোনো ছবি
সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকব। পুরোনো ছবি

বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমকে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ।

মঙ্গলবার (০১ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার সাবইন্সপেক্টর মো. জহুরুল ইসলাম রিমান্ড আবেদন করবেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ডিসেম্বরে বিএনপির নেতৃত্বে ডাকা ১৮ দলীয় জোটের সমাবেশে সাভারের আমিন বাজার ব্রিজ এলাকায় মামলার এজাহারনামীয় অন্যান্য আসামির যোগসাজশে বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশ গুলি, টিয়ার শেল নিক্ষেপ করলে বাদী বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিনসহ অনেক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় বিগত ১৯ সেপ্টেম্বর ভুক্তভোগী বাদী হয়ে আদালতে মামলা করেন। ওই মামলার এজাহারনামীয় আসামি আব্দুল্লাহ আল জ্যাকব।

শেখ হাসিনা ও জ্যাকব ছাড়াও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ঢাকা রেঞ্জের তৎকালীন ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান, তৎকালীন পুলিশ সুপার হাবিবুর রহমান ও সাভার মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানকে এ মামলায় আসামি করা হয়েছে।

আব্দুল্লাহ আল জ্যাকব ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী ছিলেন। তিনি আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য।

প্রসঙ্গত, মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X